News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা নিখোঁজ, পরিবারের লোকদের হামলায় গুরুতর আহত যুবক
Image

নাবালিকা নিখোঁজ, পরিবারের লোকদের হামলায় গুরুতর আহত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ বিশালগড়ের চাম্পামুড়া এলাকায় সঙ্ঘবদ্ধ হামলায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ দমকল বাহিনীর জওয়ানরা আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছেন৷ বড় ভাইয়ের পাপের খেসারত দিতে হলো ছোট ভাইকে৷ ঘটনা বিশালগড় থানা এলাকার চাম্পামুড়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় চাম্পামুড়া এলাকার পার্থ রবিদাস নামে এক যুবক প্রতিবেশী এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল৷ এ ব্যাপারে নাবালিকার পরিবারের তরফ থেকে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়৷ পরবর্তী সময়ে নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ কিন্তু সম্প্রতি ওই নাবালিকা ফের বাড়ি থেকে উধাও হয়ে যায়৷ অপরদিকে যে যুবক নাবালিকাটিকে প্রেমের ফাঁদে ফেলে তুলে নিয়ে গিয়েছিল সে এক মাসেরও বেশি সময় ধরে আইনি ঝামেলা এড়াতে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছিল৷ এরই মধ্যে নাবালিকাটি ফের নিখোঁজ হয়ে যাওয়ায় পার্থ রবিদাসের ছোট ভাইকে রাস্তায় পেয়ে নাবালিকার পরিবারের লোকজনরা আটক করে বেধড়ক মারধর করে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে যায়৷ আহত যুবকের নাম  সমীর রবিদাস৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহত যুবককে  অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বিশালগড় হাসপাতালে ভর্তি করিয়েছে৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

Releated Posts

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026

কৈলাসহরের হিরাছড়ায় ফিশারি থেকে মাছ চুরির অভিযোগ, আটক ৩

কৈলাসহর, ৩ অক্টোবর: কৈলাসহরের হিরাছড়া এলাকায় একটি ফিশারি থেকে মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মাছ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top