News Flash

Image

কৈলাসহরে শান্তি রক্ষায় রোডমার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ঊনকোটি জেলার ৫২ চন্ডিপুর ও ৫৩ কৈলাশহরের আগামী ২রা মার্চ ভোট গণনাকে সামনে রেখে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য আগাম সতর্কতা মূলক  ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷৷রাজ্যের অন্যান্য স্থানের মত কোনো কটি জেলার কৈলাশহরেও ভোট গণনা পর্ব অবাধ শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে নিয়ে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের উদ্যোগে কৈলাসহরের বিভিন্ন স্থানে মঙ্গলবার থেকে রোডমার্চ শুরু হয়েছে৷ জেলাশাসক বিশাল কুমার এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে জানান দোসরা মার্চ রাজ্যের অন্যান্য স্থানের মত উনকোটি জেলাতেও বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে জেলা প্রশাসন এবং আরক্ষা প্রশাসন নির্বাচন দপ্তরের নির্দেশ অনুসারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে৷ বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রার্থী এবং নেতাদের নিয়ে  নিরাপত্তা  সংক্রান্ত বিষয় নিয়ে শান্তি বৈঠক সংঘটিত করা হয়েছে৷ ভোট গ্রহণ পরপর অবাধ ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হওয়ার পর গণনা পর্ব ও পরবর্তী সময় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জেলাশাসক জানিয়েছেন৷

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top