News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া গতি, দুর্ঘটনার কবলে রাবারের সিট বোঝাই লরি
Image

বেপরোয়া গতি, দুর্ঘটনার কবলে রাবারের সিট বোঝাই লরি

আগরতলা, ২৮ ফেব্রুয়ারি(হি.স.): বেপরোয়া গতির জেরে রাবারের সিট বোঝাই করা লরি দূর্ঘটনার কবলে পড়েছে। সিপাহিজলা জেলায় পাথালিয়াঘাট দেওয়ান বাজার সড়কে ওই দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেয়েছে লরির চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে উদয়পুর থেকে রাবার সিট বোঝাই টিআর০৩এফ১৬৯২ নম্বরের লরি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে পাথালিয়াঘাট দেওয়ান বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। বেপরোয়া গতির জেরেই লরিটি মাঝ সড়কে উল্টে গেছে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন এলাকাবাসী। অবশ্য লরির চালক অল্পেতে রক্ষা পেয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানায় পুলিশ। পুলিশ লরিটি আটক করেছে।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top