News Flash

  • Home
  • বিদেশ
  • ১ মার্চ থেকে হংকংয়ে বাধ্যতামূলক নয় মাস্ক পরা
Image

১ মার্চ থেকে হংকংয়ে বাধ্যতামূলক নয় মাস্ক পরা

হংকং, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : আগামী ১ মার্চ থেকে হংকংয়ে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। স্থানীয় সময় মঙ্গলবার শহরটির প্রধান নির্বাহী জন লি এমনই ঘোষণা করেছেন। প্রায় এক হাজার দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতার সিদ্ধান্ত বাতিল হচ্ছে হংকংয়ে ।

করোনা মহামারির শুরু থেকেই চিনের শূন্য-কোভিড নীতি অনুসরণ করে হংকং। তবে গত বছর কঠোর কোভিড নীতিগুলো শিথিল করা শুরু করেছিল সেখানকার প্রশাসন। সরকার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্তে হংকংয়ে পর্যটকদের আনাগোনা আগের তুলনায় বাড়বে। একইসঙ্গে পুনরায় ব্যবসা শুরু হবে।

এ বিষয়ে জন লি বলেন, ‘আমরা মনে করি এই সিদ্ধান্ত নেওয়ার এটাই সেরা সময়। হংকং যে স্বাভাবিক অবস্থায় ফিরেছে, তা জানানোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা। ’‘তবে হাসপাতালের মতো উচ্চ-ঝুঁকির জায়গায় সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নিতে পারেন যে, সেখানে স্টাফ ও রোগীদের মাস্ক পরতে হবে কিনা’- তিনি যোগ করেন।

স্থানীয় সময় মঙ্গলবার এক সংক্ষিপ্ত প্রেস কনফারেন্সে লি বলেছেন, আমি ঘোষণা করছি ইনডোর, আউটডোরসহ গণপরিবহনেও মাস্ক পরার বাধ্যবাধকতা আগামীকাল ১ মার্চ থেকে সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। বিশ্বের সর্বশেষ শহরের একটি হংকং যেখানে দুই বছরের বেশি বয়সী সবার জন্য প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। না পরলে জরিমানা গুনতে হতো এক হাজার ২৭৫ মার্কিন ডলার।

Releated Posts

আরএসএস প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতির দাবি, কার্নি সরকারকে ১০০-র বেশি সংগঠনের চিঠি

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের কানাডা সফরের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে: হাইকমিশনার

ঢাকা, ১৯ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 19, 2026

ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ পিয়া দান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top