News Flash

  • Home
  • বিদেশ
  • বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ফের শীর্ষে ইলন মাস্ক
Image

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ফের শীর্ষে ইলন মাস্ক

ওয়াশিংটন, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : সম্পত্তির বিচারে ফের শীর্ষে উঠে এসেছেন টেসলা ও টুইটারের সিইও ইলন মাস্ক। দুই মাসের বেশি সময় পর ব্লুমবার্গের ধনকুবেরদের তালিকায় তিনি শীর্ষে উঠলেন। গত বছরের ডিসেম্বরে এই তালিকায় মাস্ককে ছাড়িয়ে শীর্ষে ওঠেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

গত বছর টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে ধনকুবেরের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছিলেন ইলন মাস্ক। সোমবার বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে আবারও নিজের হারানো অবস্থান ফিরে পেলেন তিনি।

ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, সোমবার ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইলন মাস্কের সম্পদ বেড়েছে। ৫১ বছর বয়সী ইলন মাস্ক টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন। নিউরালিংক স্টার্টআপ মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার জন্য অতি উচ্চ ব্যান্ডউইথের ব্রেন মেশিন ইন্টারফেস তৈরি করছে।-

Releated Posts

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top