News Flash

  • Home
  • দেশ
  • বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
Image

বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার থেকে বাংলা শেখা শুরু করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, সপ্তাহে প্রতিদিন এক ঘণ্টা ধরে বাংলার পাঠ নেবেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকে বাংলা শেখা নিয়ে আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল বোস। কেরিয়ারের শুরুতে কলকাতায় কর্মরত থাকার সময়ে তিনি বাংলা শেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সময় পেশার চাপে আর শেখা হয়ে ওঠেনি। তবে রাজ্যে রাজ্যপাল হিসাবে আসার পর তিনি জানিয়ে দেন বাংলা শিখবেন। তাঁর ইচ্ছা বাংলা ভাষায় তিনি কথা বলবেন, এমনকি বইও লিখবেন। সেই ইচ্ছাকে কার্যকরী রূপ দেন সরস্বতীর পুজোর দিন হাতেখড়ির আয়োজন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে তিনি হাতে খড়ি দেন রাজ্যপাল। ওই হাতেখড়ি অনুষ্ঠানে বাংলায় ভাষণও দেন রাজ্যপাল। তার পর থেকে অপেক্ষা ছিল কবে বাংলাভাষা শেখা শুরু করেন। সোমবার থেকে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top