News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্ঘটনাগ্রস্ত নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটারবাহী বাস, আহত ২৭, পলাতক চালক
Image

দুর্ঘটনাগ্রস্ত নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটারবাহী বাস, আহত ২৭, পলাতক চালক

কোহিমা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ভোটারবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৭ জন যাত্রী। আহতদের ভরতি করা হয়েছে হাসপাতালে। এদিকে ঘটনার পর চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে।

নাগাল্যান্ডের কোহিমায় পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল প্রায় ১০.৪৫ মিনিট নাগাদ বাসটি সেখাজৌ-এর কাছে কেয়াক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিকে ধাক্কা দেয় বাসটি। প্ৰচণ্ড ধাক্কায় বাসটি রাস্তা থেকে প্রায় ৮৫ ফুট নীচে খাদে পড়ে যায়। বাসে ৩২ জন যাত্রী ছিলেন৷ তাঁরা আগামীকাল ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য ডিমাপুর থেকে জুনহেবোটো জেলার সাতাখায় যাচ্ছিলেন৷

পুলিশের সূত্রটি জানিয়েছে, দুর্ঘটনায় আহত ২৭ জনকে ওকিং হাসপাতাল এবং নাগা হসপিটাল অথরিটি কোহিমায় নিয়ে ভরতি করা হয়েছে। তবে তাঁদের মধ্যে চারজনকে আইসিইউ-তে ভর্তি করে চিকিৎসা চলছে। অবশ্য তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top