News Flash

  • Home
  • খেলা
  • দীপকের ব্যাটিং শুভমের বোলিং জয়ের হ্যাটট্রিক ইউনাইটেড ফ্রেন্ডস
Image

দীপকের ব্যাটিং শুভমের বোলিং জয়ের হ্যাটট্রিক ইউনাইটেড ফ্রেন্ডস

ইউ: ফ্রেন্ডস:- ৩২১/৯(৫০)

কসমোপলিটন:- ২৫৯/৯(৫০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। অধিনায়ক পল্লব চেষ্টার ত্রুটি রাখেনি। দীপকের অনবদ্য শতকের জবাবে পল্লবও দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিল। কিন্তু তিন শতাধিক রানের টার্গেট, প্রথম দুই ম্যাচে হেরে আসা দল কসমোপলিটনের পক্ষে অতিক্রম করা সম্ভব হয়নি। মোটকথা টানা তিন ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক। পাশাপাশি রান রেটের নিরিখে কিঞ্চিৎ পিছিয়ে ইউনাইটেড ফ্রেন্ডসকে আপাতত দ্বিতীয় শীর্ষে নেমে আসতে হয়েছে। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে। ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট। প্রথম ম্যাচে জেসিসি-কে ১৪৮ রানে এবং দ্বিতীয় ম্যাচে শতদলকে সাত উইকেটে হারানোর পর ইউনাইটেড ফ্রেন্ডস আজ, রবিবার তৃতীয় ম্যাচে কসমোপলিটন-কে ৬২ রানে পরাজিত করেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে দীপক ক্ষৈত্রীর ১২৯ রান বেশ উল্লেখযোগ্য। দীপক ৬৯ বল খেলে ১৫টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি মেরে ১২৯ রান পায়। এছাড়া ওপেনার বিশাল ঘোষের ৩৮ রান, শুভম ঘোষের ৩৭ রান এবং সেন্টু সরকারের ৩৪ রান উল্লেখ করার মতো। কসমোপলিটনের সৌরভ দাস ৩৬ রানে চারটি উইকেট পেয়েছে। ‌ এছাড়া শাশ্বত পাণ্ডে তিনটি এবং শ্রীজন সিং ২টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটন নয় উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করতেই নির্ধারিত ৫০ ওভার ফুরিয়ে যায়। ওপেন করতে নেমে অধিনায়ক পল্লব দাস দুর্দান্ত ১২৪ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। মাঝে ইন্দ্রজিৎ দেবনাথ ৪৬ রানে অপরাজিত থেকে আশার আলো সঞ্চার করলেও টেল এন্ডারদের ব্যর্থতায় ২৫৯-এ থেমে যেতে হয়। পল্লব ১০৭ বল খেলে বারোটি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২৪ রান পেয়েছে। ইউনাইটেড ফ্রেন্ডসের বোলার শুভম ঘোষ চারটি উইকেট এবং উদিয়ান বোস ও রজত দে দুটি করে উইকেট পেয়েছিল। অনবদ্য ব্যাটিং এর সৌজন্য স্বরূপ দীপক ক্ষৈত্রী আজও প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top