News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : জয়ে ফিরে বি.কে নগর স্পোর্টস তালিকার শীর্ষে
Image

আমবাসায় ক্রিকেট : জয়ে ফিরে বি.কে নগর স্পোর্টস তালিকার শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। জয়ে ফিরেছে বি.কে নগর স্পোর্টস। উদ্বোধনী ম্যাচে যুবসমাজকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল। মাঝে ঐকতানের সঙ্গে হেরে এক ধাপ পিছিয়ে গেলেও আজ, রবিবার নবদিগন্ত-কে ২৭ রানে হারিয়ে ফের ঘুরে দাঁড়ালো বি.কে নগর স্পোর্টস। খেলা ছিল আমবাসার দশমীঘাট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টে। আয়োজক আমবাসা ক্রিকেটে এসোসিয়েশন । তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের স্বাদ ছিনিয়ে বি.কে নগর স্পোর্টস আপাতত পাঁচ দলীয় লীগ আসরে চার পয়েন্ট পেয়ে রান রেট ০.৮১২-এর সুবাদে শীর্ষে উঠে এসেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে বি. কে নগর স্পোর্টস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪৫ ওভারের মধ্যে ২৯.৫ ওভার খেলে বি.কে নগর স্পোর্টস ১০৫ রানে ইনিংস শেষ করে নেয়। দলের পক্ষে অর্পণ বণিকের ২২ রান এবং অভিষেক দাসের অপরাজিত ১৫ রান উল্লেখযোগ্য। নবদিগন্ত ক্লাবের রাজেশ পাল চারটি এবং শুভঙ্কর দাস তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে নবদিগন্তের ব্যটার্সরা উইকেটে টিকে থাকলেও তেমন রান সংগ্রহে সক্ষম হয়নি। ৩০.৩ ওভার খেলে ৭৮ রানে নবদিগন্ত ক্লাব ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রাজেশ পাল সর্বাধিক ১৩ রান পায়। বি.কে নগর স্পোর্টসের উত্তম দেবনাথ চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া, রনবীর দাস দুটি এবং দীপঙ্কর দেবনাথ, কৌশিক বণিক, প্রসেনজিৎ চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top