News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া সুপার ডিভিশন : সংহতিকে হারিয়ে শতদলে সংঘের প্রথম জয়
Image

ঘরোয়া সুপার ডিভিশন : সংহতিকে হারিয়ে শতদলে সংঘের প্রথম জয়

শতদল:-‌৩৩৮/‌৬

সংহতি:-‌ ৬৯

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি।। শতদলে নাস্তানুবাদ সংহতি। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই পিছিয়ে পড়লো সংহতি ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে শতদল সঙ্ঘ ২৬৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে সংহতি ক্লাবকে। আসরের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেলো শতদল সঙ্ঘ। ম্যাচে বিজয়ী দলের শাদব খান শতরান করেন। পাশাপাশি বল হাতেও তুলে নেন বিপক্ষের ২ উইকেট। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয় শাদব খানকে। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শতদল সঙ্ঘ নির্ধারিত ৫০ ওভারে বিশাল ৩৩৮ রান করে। দলের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমে শাদব খান ২২ গজে রীতিমতো ঝড় তুলেন। মাত্র ৬১ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে শাদব ১০৭ রান করেন। এছাড়া দলের পক্ষে অরিন্দম বর্মন ৬১ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৩, দীপায়ন দেববর্মা ৪৮ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, পবন চান্ডাল ৮০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ এবং হিতে চৌহান ২৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। সংহতির পক্ষে শারুখ হুসেন (‌৩/‌৬০) সফল বোলার। জবাবে খেলতে নেমে শতদল সঙ্ঘের বোলারদের আটোসাটো বোলিংয়ে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায কাগজে কলমে শক্তিসালী দল সংহতি। দলের পক্ষে স্বরব সাহানি ১২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ১৬, সম্রাট সূত্রধর ১৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং সঞ্জয় মজুমদার ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। শতদল সঙ্ঘের পক্ষে বিজয় রায় (‌২/‌৯), সৌরভ দাস (‌৩/‌১৮), ‌‌ভিকি সাহা (‌৩/‌১০) এবং শাদব খান (‌২/‌৩১) সফল বোলার।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top