নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী৷৷ ভারতীয় জনতা পার্টির ৬ আগরতলা মন্ডলের সহায়তায় এবং ৬ আগরতলা বিজেপি ক্লাব সেলের উদ্যোগে রবিবার মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ জিবি-র ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সহ-সভাপতি ডাঃ অশোক সিনহা, বিজেপি ৬ আগরতলা মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা৷ প্রদেশ সহ- সভাপতি ডাঃ অশোক সিনহা বলেন বিজেপি-র মূল বিষয় হল সেবাই সংগঠন৷ মানুষের জন্য যত পরিষেবা দেওয়া যাবে ততই সংগঠন মজবুত হবে৷ নির্বাচন শেষ হওয়ার পর মানুষের স্বার্থে রক্তদানে এগিয়ে এসেছে কর্মকর্তারা৷ নির্বাচনের জন্য শিবির করা যায়নি৷ তাই কিছু সঙ্কট দেখা দিয়েছিল৷ নির্বাচন পর্ব শেষ হতেই সিদ্ধান্ত ক্রমে প্রতিটি মণ্ডলে রক্তদান শিবির করা হবে বলে জানান তিনি৷

বিজেপি ক্লাব সেলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট
আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…
খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ
আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…
স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল
আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…
গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…


















