News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি সব দখল করে নিয়েছে: মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
Image

বিজেপি সব দখল করে নিয়েছে: মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

পূর্ণিয়া, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার পূর্ণিয়ার রংভূমি ময়দানে মহাজোট সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে বলেন, বিজেপি সবকিছু দখল করেছে।

মুখ্যমন্ত্রী বলেন, আমরা আজকে শুধু মিডিয়ায় প্রকাশিত হব, কিন্তু ওইসব মানুষ প্রকাশ পেতেই থাকে। পূর্ণিয়ায় এসে অমিত শাহের কাছে এখানে একটি বিমানবন্দর তৈরি করতে বলা হয়েছিল। কিন্তু কিছুই ঘটলো না। তিনি আরও বলেন, এক লাখ ২৫ হাজার কোটি দেওয়ার ঘোষণা দেওয়া হলেও দেওয়া হয়েছে মাত্র ৫৯ হাজার কোটি টাকা। যদিও আমরা জমি উপলব্ধ করে দিয়েছি। তাদের নেতারা শুধু মিথ্যা বলার কাজ করে।
মুখ্যমন্ত্রী বলেন, আজও অমিত শাহ বিহারে এসেছেন। তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবে, এটা তাদের কাজ। তবে আমরা কাজ করতে বিশ্বাসী। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে বিজেপি ১০০ আসনও পাবে না। তিনি বলেন, ঐক্যবদ্ধ না হলে এরা দেশকে বিভক্ত করবে।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top