News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকা‌ন্দি‌তে পথ দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীকে রক্তদান ও তার অভিভাবক‌দের খোঁজ নিলেন শিক্ষ‌কদের
Image

পাথারকা‌ন্দি‌তে পথ দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীকে রক্তদান ও তার অভিভাবক‌দের খোঁজ নিলেন শিক্ষ‌কদের

পাথারকা‌ন্দি (অসম), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : পথ দুর্ঘটনার কবলে পড়ে চিকিৎসাধীন স্কুলছাত্রীকে রক্তদানের পাশাপাশি তার অভিভাবক‌দের খোঁজ নি‌য়েছেন সং‌শ্লিষ্ট স্কু‌লের শিক্ষ‌কেরা।

আজ শনিবার শিলচ‌রের বেসরকা‌রি এক হাসপাতালে গিয়ে এক ছাত্রীর জন্য রক্তদানের পাশাপাশি আহত‌দের খোঁজখবর নি‌য়েছেন পাথারকা‌ন্দির বৈঠাখাল আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ ড. বিপ্লব কর্মকার ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাজারিছড়া থানাধীন বৈঠাখালবস্তিতে একটি যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়ানো লরির পেছনে ধাক্কা দিলে ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। এতে অটোর পাঁচ যাত্রীর মধ্যে তিনজন বৈঠাখাল আদর্শ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। পরে স্থানীয়রা ছুটে গিয়ে তড়িঘড়ি বাজারিছড়া মাকুন্দা হাসপাতালে নিয়ে ভর্তি করেন সবাইকে। সেখান থেকে তিন ছাত্রীর মধ্যে পায়েল দাসকে ওইদিনই ছেড়ে দিন চিকিৎসক। বর্তমানে তার বাড়িতে চিকিৎসা চলছে। তবে গুরুতর আহত সাকিরা বেগমকে পরেরদিন উন্নত চিকিৎসার জন্য শিলচরের এক বেসরকারি হাসপাতালে হস্তান্তর করা হয়।

জানা গে‌ছে, ওর মুখের চুয়াল ভেঙে গেছে। আজ তার স্কুলের দুই শিক্ষক শিলচরে গিয়ে সাকিরার শারীরিক অবস্থার খবর নেওয়ার পাশাপাশি ওর জন্য রক্তদান করেন। সেই সঙ্গে শিলচরে অপর হাসপাতালে চিকিৎসাধীন আহত অভিভাবক অজয় দাসের শা‌রীরিক অবস্থার খোঁজ নেন শিক্ষকরা।

এক টেলিফোনিক বার্তায় শিক্ষকরা জানান, তাঁরা রবিবার মাকুন্দা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রী সুনীতা দুষাদ এবং পায়েলকে দেখ‌তে তাঁ‌দের বাড়িতে যা‌বেন। পাশাপা‌শি তাঁরা স্কুল ছাত্রী সহ দুর্ঘটনায় গুরুতর আহত অভিভাবকদের দ্রুত আরোগ্য কামনা ক‌রে‌ন।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top