News Flash

Image

ছেলের দায়ের কোপে দেহ থেকে আলাদা মায়ের হাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারী৷৷ যে মা ছেলেকে দশ মাস দশ দিন গর্ভধারণ করে জন্ম দিয়ে কোলে পিঠে করে সন্তানকে বড় করেছে সেই সন্তানের হাতেই মায়ের এক হাত কেটে আলাদা করে দিলো সন্তান৷ এই ঘটনার সাক্ষী রইল উদয়পুর গর্জি ফাঁড়ি থানার অন্তর্গত পাউরামুড়া সুকল সংলগ্ণ এলাকার মানুষ৷
ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার গভীর রাতে ৭৫ বছর বয়সী নমিতা ঘোষকে দা দিয়ে আঘাত করে তার ছেলে বিমল ঘোষ৷ ছেলের দা-য়ের আঘাতে মা নমিতা ঘোষের এক হাত আলাদা হয়ে যায়৷ গভীর রাতে প্রচন্ড চিৎকার শুনতে পেয়ে বাড়ির পাশ্ববর্তী লোকজনেররা ছুটে আসে নমিতা ঘোষের বাড়িতে৷ পাষণ্ড ছেলে বিমল ঘোষকে উত্তম মাধ্যম দেয় এলাকাবাসী৷ পরছ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিমল ঘোষ৷ পরবর্তী সময় নমিতা ঘোষের পরিবারের অন্যান্য সদস্যরা নমিতা ঘোষকে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেইখান থেকে সাথে সাথেই রেফার করা হয় জিবি হাসপাতালে৷ আহত নমিতা ঘোষের নাতি জানান, তার পিতা মতামত্ত অবস্থায় এই ঘটনা সংঘটিত করেছে৷ এইদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গর্জি ফাঁড়ি থানার পুলিশ৷ পুলিশ এলাকাবাসীকে আশ্বস্ত করে পাষণ্ড ছেলেকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে৷ গ্রামবাসীর দাবি অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top