News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত মেঘালয় ও নাগাল্যান্ড
Image

বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত মেঘালয় ও নাগাল্যান্ড

শিলং/কোহিমা, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : পাহাড়ে ঘেরা উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য মেঘালয় এবং নাগাল্যান্ডে আগামী ২৭ ফেব্রুয়ারি সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে, আজ শনিবার বিকেল চারটায় সরব প্রচার সমাপ্ত হয়ে যাবে। ৬০ আসন বিশিষ্ট দুই রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রচারের শেষ লগ্নে সমস্ত রাজনৈতিক দলের জোর তত্পরতা চলছে।

নির্বাচন কমিশনের প্রদত্ত তথ্য অনুযায়ী মেঘালয়ে ২১ লক্ষ ৬৪ হাজার ৯৭৩ এবং নাগাল্যান্ডে ১৩ লক্ষ ১৭ হাজার ৬৩৪ জন ভোটার রয়েছেন। তাঁদের মধ্যে সার্ভিস ভোটার মেঘালয়ে ৩৮৪৪ জন এবং নাগাল্যান্ডে ৭৯৮৩ জন রয়েছেন। তেমনি, নতুন ভোটার মেঘালয়ে ২৮ হাজার ১১৭ জন এবং নাগাল্যান্ডে ২৪ হাজার ৬৮৯ জন আছেন।

এদিকে, দিব্যঙ্গজন মেঘালয়ে ৭৪৭৮ জন এবং নাগাল্যান্ডে ৬৯৭০ জন রয়েছেন। সবচেয়ে তাত্পর্যপূর্ণ বিষয় হল নাগাল্যান্ডে তৃতীয় লিঙ্গের ভোটার নেই। কিন্তু মেঘালয়ে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। অন্যদিকে, ৮০ বছরের উর্দ্ধে মেঘালয়ে ২২ হাজার ৬৬৩ জন এবং নাগাল্যান্ডে ৩৬ হাজার ৪০৩ জন ভোটার রয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যে জন গিয়েছে, মেঘালয়ে ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ৩০৮৩টি ভোট কেন্দ্র ছিল। ২০২৩ বিধানসভা নির্বাচনে বেড়ে হয়েছে ৩৪৮২টি ভোট কেন্দ্র। তেমনি, নাগাল্যান্ডে ২০১৮ সালে ২১৯৪টি ভোট কেন্দ্র ছিল। ২০২৩ বিধানসভা নির্বাচনে বেড়ে দাঁড়িয়েছে ২৩১৫টি ভোট কেন্দ্র।
এদিকে, মেঘালয়ে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৫টি আসনই জনজাতি সংরক্ষিত। অন্যদিকে, নাগাল্যান্ডে ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫৯টি জনজাতি সংরক্ষিত। ওই দুইটি রাজ্যে তপশীলি জাতি সংরক্ষিত আসন নেই।

কমিশন সুত্রে খবর, মেঘালয়ে বিধানসভা নির্বাচনে ১১৯ কোম্পানী এবং নাগাল্যান্ডে ৩০৫ কোম্পানী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, মেঘালয়ে বর্তমানে এনপিপি এবং নাগাল্যান্ডে এনডিপিপি জোট সরকার ক্ষমতায় ছিল।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top