News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণ আফ্রিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের, নিহতরা সকলেই বাংলাদেশি
Image

দক্ষিণ আফ্রিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের, নিহতরা সকলেই বাংলাদেশি

কেপটাউন, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা । শুক্রবার সকালের কেপটাউনের বুফুলের এই ভয়াবহ পথ দুর্ঘটনার বলি হলেন পাঁচ বাংলাদেশি। নিহতদের মধ্যে এক কিশোরও রয়েছে। নিহতদের মধ্যে চার জনই ফেনীর বাসিন্দা। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন আরও দুই বাংলাদেশি। তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। কেপটাউন পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাসের আধিকারিকদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল নয়টা নাগাদ সাত বাংলাদেশি একটি গাড়িতে চেপে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার দূরের বুফুলে পণ্যবাহী একটি লরির সঙ্গে তাদের গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি প্রাণ হারান। তাঁরা হলেন ফেনী সদর উপজেলার বাসিন্দা ইসমাইল হোসেন, দাগনভূঁইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মোহাম্মদ হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। আহতরা হলেন, আনিসুল হক এবং নাহিদ। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকি‍ৎসকরা জানিয়েছেন।

কেপটাউন পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ দূতাবাসের আধিকারিকদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের পরে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। মৃতদেহ দেশে ফেরানো হবে নাকি দক্ষিণ আফ্রিকাতেই কবর দেওয়া হবে তা নিয়ে নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা শুরু করেছেন বাংলাদেশ বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top