News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • মুখ্য নির্বাচন আধিকারিক ও  পুলিশের মহানাদর্শকের খোয়াই সফর
Image

মুখ্য নির্বাচন আধিকারিক ও  পুলিশের মহানাদর্শকের খোয়াই সফর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷  ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে   শুক্রবার খোয়াই জেলা সফরে আসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷ সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে. কে সিনহা, পুলিশের মহা নির্দেশক অভিতাভ রঞ্জন, অতিরিক্ত পুলিশ মহা নির্দেশক সৌরভ ত্রিপাঠী৷  ভোটপর্ব শেষ হতেই রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের প্রতিটি জেলাতেই চষে বেড়াচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের  প্রতিনিধি দল৷এরই অঙ্গ হিসাবে শুক্রবার আকাশ পথে খোয়াই জেলা সফরে আসেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধিদল৷ এদিন আকাশ পথে খোয়াই পুরাতন বিমানবন্দরে অবতরন করেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল৷এদিনের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে,রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা৷ খোয়াই বিমানবন্দর থেকে রিশা এবং ফুলের তোরা দিয়ে বরণ করেন খোয়াই জেলা শাসক ডি কে চাকমা ,খোয়াই পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ সহ খোয়াই জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা৷ খোয়াই অফিসটিলাস্থিত সরকারি ডাক বাংলোতে খোয়াই জেলার সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ন বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল৷ মূলত ভোট পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আগামী ২ মার্চ শান্তিপূর্ণ ভাবে ভোট গণনা সম্পন্ন করতে এই বৈঠক করা হয়েছে৷ খোয়াই জেলাকে বিগত দিনের মতো শান্তিপূর্ণ রাখাতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top