নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারী৷৷ ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার খোয়াই জেলা সফরে আসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷ সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে. কে সিনহা, পুলিশের মহা নির্দেশক অভিতাভ রঞ্জন, অতিরিক্ত পুলিশ মহা নির্দেশক সৌরভ ত্রিপাঠী৷ ভোটপর্ব শেষ হতেই রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্যের প্রতিটি জেলাতেই চষে বেড়াচ্ছেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল৷এরই অঙ্গ হিসাবে শুক্রবার আকাশ পথে খোয়াই জেলা সফরে আসেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধিদল৷ এদিন আকাশ পথে খোয়াই পুরাতন বিমানবন্দরে অবতরন করেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল৷এদিনের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক কিরণ গিত্যে,রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা৷ খোয়াই বিমানবন্দর থেকে রিশা এবং ফুলের তোরা দিয়ে বরণ করেন খোয়াই জেলা শাসক ডি কে চাকমা ,খোয়াই পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ সহ খোয়াই জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা৷ খোয়াই অফিসটিলাস্থিত সরকারি ডাক বাংলোতে খোয়াই জেলার সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক গুরুত্বপূর্ন বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধি দল৷ মূলত ভোট পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আগামী ২ মার্চ শান্তিপূর্ণ ভাবে ভোট গণনা সম্পন্ন করতে এই বৈঠক করা হয়েছে৷ খোয়াই জেলাকে বিগত দিনের মতো শান্তিপূর্ণ রাখাতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে৷

মুখ্য নির্বাচন আধিকারিক ও পুলিশের মহানাদর্শকের খোয়াই সফর
Tags:
Releated Posts
ছিনাইহানী মহাশ্মশানে তিন মাসের মধ্যে বসবে বৈদ্যুতিন চুল্লী, ঘোষণা মেয়র দীপক মজুমদারের
আগরতলা, ৯ জুন: বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিনাইহানী মহাশ্মশানের আধুনিকীকরণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন আগরতলা পুরনিগমের…
বৃষ্টিতে বেহাল ২০৮ নং জাতীয় সড়ক, যান চলাচল স্তব্ধ; চরম দুর্ভোগে হাজারো মানুষ
আগরতলা, ৯ জুন: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে থাকা ২০৮ নং জাতীয় সড়কের কমলপুরের এরারপাড়া থেকে…
গন্ডাছড়ার আমে মজেছেন ক্রেতারা, অমরপুর বাজারে চাহিদা তুঙ্গে
আগরতলা, ৯ জুন: গন্ডাছড়া মহকুমার সুস্বাদু ও রসালো আম এখন ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে…
পাঁচ দফা দাবিতে শ্রম কমিশনারের কাছে ভারতীয় জনতা মজদুর সংঘের ডেপুটেশন
আগরতলা, ৯ জুন : ন্যায্য মজুরি, শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শ্রম অধিকার নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার শ্রম কমিশনারের…


















