News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরায় বিধানসভা নির্বাচন : গণনা ঘিরে ধারাবাহিক বৈঠক বিজেপির
Image

ত্রিপুরায় বিধানসভা নির্বাচন : গণনা ঘিরে ধারাবাহিক বৈঠক বিজেপির

আগরতলা,২৪ ফেব্রুয়ারী(হি.স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে গণনার পূর্বে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় ধারাবাহিক বৈঠক করেছে বিজেপি। ৬০ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, সমস্ত পদাধিকারী, জেলা, মন্ডল ও মোর্চার সভাপতি, নির্বাচন ম্যানেজমেন্ট কমিটি এবং আইটি, সোশ্যাল মিডিয়া, মিডিয়া ও মুখপাত্রদের সাথে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ প্রভারী ডা: মহেশ শর্মা ও নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং বৈঠক করেছেন। 

এদিন প্রার্থীদের সাথে বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সার্বিক বিষয় পর্যালোচনার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তাছাড়া, কোথাও খামতি রয়েছে তা খুঁজে বের করার জন্যও বৈঠকে গুরুত্ব দেওয়া হবে। তাঁর কথায়, অতীতে নির্বাচনে সন্ত্রাসের বহু ঘটনার সাক্ষী রয়েছেন ত্রিপুরাবাসী। এবারই প্রথম বৈজ্ঞানিক রিগিং, ছাপ্পা ভোট ছাড়াই ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। তাঁর বক্তব্য, ফলাফল ঘোষণার হামলা-হুজ্জুতি না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য আজকের বৈঠকে আলোচনা হয়েছে। তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত।

Releated Posts

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top