News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগম নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির
Image

দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগম নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: সামনে আগরতলা পুর নিগমের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি। আজ আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে বিজেপির উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বৈঠকের সূচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সদর শহর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য, পশ্চিম জেলা বিজেপির প্রভারি তথা রাজ্য বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিন দেববর্মা জানান, শারদীয় দুর্গোৎসবের পর আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকে সামনে রেখেই দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, নির্বাচনে দলীয় কর্মীদের ভূমিকা কী হবে, কীভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা যায় এবং নির্বাচনী ময়দানে সংগঠিতভাবে কীভাবে এগিয়ে যাওয়া হবে, তা নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়েছে। সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীদের নিয়ে আগামী দিনে আরও প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Releated Posts

রাতের অন্ধকারে ৫ হাজার চারাগাছ কেটে নষ্ট, বিপুল ক্ষতির মুখে কৃষক

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: এক রাতের ব্যবধানে দুষ্কৃতকারীদের তাণ্ডবে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়লেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে সোনামুড়া…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

নিজ ঘর থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত মধুবন কাঁঠালতলীর টকাটিলা এলাকায় নিজ বাড়ির দোতলা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

Leave a Reply

Scroll to Top