News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন
Image

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিল তিপরা মথা। আজ রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেনের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রতিনিধিরা এই দাবি জানান।

দলের প্রতিনিধি দলে টিটিএএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা, এমডিসি প্রাথমিত দেববর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, গুলিকাণ্ডে জড়িত হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। যেহেতু বিষয়টি নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে, তাই নির্বাচন কমিশনের কাছেই দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে দলের বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রঞ্জিত দেববর্মা। তাঁর অভিযোগ, কয়েকটি গাড়িতে করে লোকজন একটি ভোটকেন্দ্রে ঢুকে গুলি চালানোর পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও গ্রেফতার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনকে আহত কর্মীরা শনাক্ত করেছেন এবং তাদের সম্পর্কে পুলিশ প্রশাসনকে তথ্য দেওয়া হয়েছে। তবুও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

রঞ্জিত দেববর্মা জানান, দলের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন এবং ঘটনার বিস্তারিত জানবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

ঘটনায় পুলিশ সদস্যরাও আহত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকেন্দ্রে এ ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এর পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

Releated Posts

গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

Leave a Reply

Scroll to Top