News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের অন্ধকারে ৫ হাজার চারাগাছ কেটে নষ্ট, বিপুল ক্ষতির মুখে কৃষক
Image

রাতের অন্ধকারে ৫ হাজার চারাগাছ কেটে নষ্ট, বিপুল ক্ষতির মুখে কৃষক

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: এক রাতের ব্যবধানে দুষ্কৃতকারীদের তাণ্ডবে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়লেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের গরুরবান্দ উত্তরপাড়া এলাকায়।

জানা গেছে, স্থানীয় কৃষক হরিপদ পাল প্রায় এক মাস আগে নিজের জমির এক কোণে প্রায় পাঁচ হাজার কপির চারা রোপণ করেছিলেন। পরিচর্যার পর চারাগুলি বড় হয়ে উঠেছিল। মঙ্গলবারই সেই চারাগুলি তুলে মূল জমিতে রোপণ করার কথা ছিল। কিন্তু তার আগেই সোমবার রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে সমস্ত কপির চারা কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ।

মঙ্গলবার সকালে জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত ফসলের দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক হরিপদ পাল। দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি করা ফসল এভাবে নষ্ট হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর দাবি, তীব্র গরমের মধ্যে কঠোর পরিশ্রম করে এই চারাগুলি তৈরি করেছিলেন। এলাকায় কারও সঙ্গে তাঁর কোনও পূর্বশত্রুতা বা বিবাদ নেই বলেও জানান তিনি। তাহলে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে তিনি নিজেও অন্ধকারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গরুরবান্দ উত্তরপাড়ার চরাঞ্চলে কৃষকের ফসল নষ্ট করার ঘটনা এই প্রথম নয়। প্রায় দুই বছর আগেও এলাকার এক কৃষকের ঝিঙে ক্ষেত একইভাবে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে।

বারবার এ ধরনের ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসনের কাছে ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Releated Posts

দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগম নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: সামনে আগরতলা পুর নিগমের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি।…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

নিজ ঘর থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত মধুবন কাঁঠালতলীর টকাটিলা এলাকায় নিজ বাড়ির দোতলা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

Leave a Reply

Scroll to Top