News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি
Image

গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে পুলিশকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তাঁর দাবি, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বিজেপির পক্ষ থেকে রাজ্যজুড়ে নির্দেশনা ছিল এবং অধিকাংশ জায়গাতেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।

তিনি বলেন, কে বা কারা অতর্কিতে এসে এ ধরনের ঘটনা ঘটিয়ে গিয়েছে, সেটা তদন্তের বিষয়। এটা একটা গভীর ষড়যন্ত্র। পুলিশ তদন্ত করছে। তদন্ত হলেই বোঝা যাবে আসলে কী ঘটেছে।

আহত কর্মীকে নিজের বিধানসভা এলাকার ছেলে উল্লেখ করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ছেলেটা খুব ভালো। আমার বিধানসভার ছেলে। আমি ভীষণ মর্মাহত এবং দুঃখিত। গতকাল রাতে কেঁদে ঘুমোতে পারিনি।

আহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, বিধায়ক হিসেবে পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার দায়িত্ব তিনি পালন করবেন।

Releated Posts

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

Leave a Reply

Scroll to Top