News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘর থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

নিজ ঘর থেকে স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত মধুবন কাঁঠালতলীর টকাটিলা এলাকায় নিজ বাড়ির দোতলা থেকে এক স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির দোতলায় নয়নের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, ইচাবাজার এলাকার এক তরুণীর সঙ্গে নয়নের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্ককে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রায়ই বিবাদ হতো বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। দুই পরিবারের সদস্যরাও তাদের সম্পর্কের বিষয়ে অবগত ছিলেন বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, ওই সম্পর্কের জেরেই নয়ন চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

রাতের অন্ধকারে ৫ হাজার চারাগাছ কেটে নষ্ট, বিপুল ক্ষতির মুখে কৃষক

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: এক রাতের ব্যবধানে দুষ্কৃতকারীদের তাণ্ডবে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়লেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে সোনামুড়া…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

Leave a Reply

Scroll to Top