News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল
Image

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই মোবাইল ফোনে চুরি হওয়া সোনার গয়নার ছবি বা ভিডিওর ফুটেজ রয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

জানা গিয়েছে, কিছুদিন আগে বিশালগড়ের নেতাজিনগর এলাকার বাসিন্দা শেফালী দাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর রবিবার গভীর রাতে বিশালগড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

সোমবার দুপুরে ধৃতদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি বাবুল দাস ঘটনার বিস্তারিত বিবরণ দেন। তিনি জানান, চুরির ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার নেপথ্যে থাকা মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ডকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও পর্যায়ক্রমে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

চুরির ঘটনায় পাঁচজনের গ্রেফতারির পর তদন্তে নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনের ফুটেজ খতিয়ে দেখে চুরি হওয়া সামগ্রী উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Releated Posts

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

উৎসবের মেজাজে বগাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ, বুথে বুথে দীর্ঘ লাইন

শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৭টা থেকেই বগাফা ব্লকের ১৪টি ভিলেজে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের…

ByByReshmi Debnath Sep 28, 2026

তেলিয়ামুড়ায় উৎসবের আবহে ভিলেজ কাউন্সিলের ভোট, সকাল থেকেই বুথে দীর্ঘ লাইন

তেলিয়ামুড়া, ২৮ সেপ্টেম্বর: প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকে টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনে…

ByByReshmi Debnath Sep 28, 2026

Leave a Reply

Scroll to Top