News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক
Image

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী থানার পুলিশ। রবিবার রাতে গাড়িটি আটক করা হয়। গাড়িটির নম্বর টিআর -০৩ এল – ১৫৯৮। এই ঘটনায় গাড়ির চালক জামাল হোসেনকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি সোনামুড়ার মতিনগর এলাকায় বলে জানা গিয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে আমতলী থানার ওসি রানা চ্যাটার্জী জানান, রাতে পুলিশি তল্লাশির সময় গাড়িটিকে আটক করা হয়। গাড়িতে ১১টি গরু ছিল। প্রাথমিকভাবে গরু পরিবহণের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ নথিপত্র ও অনুমতিপত্রের অভাব রয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এরপর গাড়ি-সহ গরুগুলিকে আটক করে চালককে হেফাজতে নেওয়া হয়।

ওসি আরও জানান, বাইপাস-সহ বিভিন্ন রুট দিয়ে গরু পাচারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ নিয়মিত নজরদারি চালাচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এই ধরনের বেআইনি পরিবহণ রুখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। সেই নজরদারির অংশ হিসেবেই বাবুল চৌমুহনী এলাকায় এই অভিযান চালানো হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আটক গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোনও পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

উৎসবের মেজাজে বগাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ, বুথে বুথে দীর্ঘ লাইন

শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৭টা থেকেই বগাফা ব্লকের ১৪টি ভিলেজে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের…

ByByReshmi Debnath Sep 28, 2026

তেলিয়ামুড়ায় উৎসবের আবহে ভিলেজ কাউন্সিলের ভোট, সকাল থেকেই বুথে দীর্ঘ লাইন

তেলিয়ামুড়া, ২৮ সেপ্টেম্বর: প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকে টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনে…

ByByReshmi Debnath Sep 28, 2026

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

Leave a Reply

Scroll to Top