News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা
Image

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রবিবার সকাল থেকেই ঊনকোটি জেলার গৌরনগর আরডি ব্লকের চিনিবাগান হাই স্কুলের স্ট্রং রুম থেকে নিজেদের নির্দিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন ভোটকর্মীরা। প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী নিয়ে তাঁরা নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছনোর জন্য রওনা হন।

এদিন সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক রুঘুল এ (আইপিএস) জানান, কৈলাসহর মহকুমায় মোট সাতটি ভিলেজ কাউন্সিলের অধীনে ২২টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভোটগ্রহণকে কেন্দ্র করে গোটা মহকুমায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে কেন্দ্র করে এখনও পর্যন্ত ছোটখাটো কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতির উপর প্রশাসন ও পুলিশ নিয়মিত নজর রাখছে। ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

Leave a Reply

Scroll to Top