News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Image

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের কালীবাজার পার্টি অফিসে ডিওয়াইএফআই-এর সম্মেলনে যোগ দিতে গেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁকে লক্ষ্য করে স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিন ডিওয়াইএফআই-এর সম্মেলনে যোগ দিতে কালীবাজারে পৌঁছন মানিক সরকার। অভিযোগ সেই সময়ই বিজেপি সমর্থকদের একাংশ কালো পতাকা নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যেতে থাকেন। আন্দোলনের জেরে আটকে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁকে কালো পতাকা দেখানো হয়।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয়ের উপর হামলার চেষ্টা হয়েছে বলেও বামেদের তরফে অভিযোগ উঠেছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ঘটনা সম্পর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, শাসক দলের সমর্থিতরা চেয়েছিল সভাটিকে বানচাল করতে। কিন্তু তারা চাইলেই স্বভাব বন্ধ হবে এমনটা নয়। তীব্র বাধা বিপত্তি উপেক্ষা করেই এদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দলীয় কর্মীদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তিনি বলেন বামেদের সভায় এ ধরনের হামলা বিশৃঙ্খলা নতুন বিষয় নয়। রাজ্যের সর্বত্র নিজেদের দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাম সমর্থিতরা। একে কেন্দ্র করে রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, রোজভ্যালি সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারির বিষয়কে সামনে রেখেই মানিক সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ দেখানো হয়েছে।

কালীবাজারে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে কালো পতাকা প্রদর্শন ও  স্লোগানের জেরে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

Releated Posts

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

Leave a Reply

Scroll to Top