News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের
Image

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের উপর জোর দিলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব। একই সঙ্গে রাজ্যে ৫জি পরিষেবার অগ্রগতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শনিবার আগরতলার কামান চৌমুহনীতে বিএসএনএলের সদর দপ্তরে আয়োজিত টেলিকম অ্যাডভাইজরি কমিটি (টিএসি)-র বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই বিষয়গুলি তুলে ধরেন বিপ্লব দেব। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং বিএসএনএলের পদস্থ আধিকারিকরা।

বিপ্লব দেব জানান, আগের বৈঠকে উত্থাপিত বিভিন্ন বিষয়ের অগ্রগতি পর্যালোচনা করা হবে। বিএসএনএলের পরিকাঠামো, গ্রাহক পরিষেবা, কর্মসংস্থান এবং নেটওয়ার্ক সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হবে। পাশাপাশি সমস্যাগুলি চিহ্নিত করে সম্ভাব্য সমাধানের পথ নিয়েও আলোচনা করা হবে।

সীমান্তবর্তী এলাকায় নেটওয়ার্ক সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, ত্রিপুরার সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। বিভিন্ন সীমান্ত এলাকায় এখনও নেটওয়ার্ক পরিষেবা নিয়ে সমস্যা রয়েছে। তাঁর দাবি, অনেক ক্ষেত্রে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত এলাকায় ভারতীয় সিম কার্ডের নেটওয়ার্ক কাজ করে না। সীমান্ত বরাবর আরও টাওয়ার স্থাপন করা হলে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা সম্ভব হবে।

বিপ্লব দেব বলেন, সীমান্ত এলাকায় দেশীয় টেলিকম নেটওয়ার্ক শক্তিশালী করা শুধু সাধারণ মানুষের যোগাযোগের জন্য নয়, নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, ভারতীয় টাওয়ারের ঘাটতির কারণে যেখানে যোগাযোগে সমস্যা হচ্ছে, সেখানে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কের সংকেত ভারতের ভূখণ্ডের প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বিষয়টি নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের নিজস্ব টেলিকম নেটওয়ার্কের আওতা বাড়লে প্রয়োজনে তদন্তের সময় নিরাপত্তা সংস্থাগুলিও কল রেকর্ডসহ বিভিন্ন তথ্য ব্যবহারের ক্ষেত্রে সুবিধা পাবে।

উত্তর-পূর্বাঞ্চলে আন্তর্জাতিক রোমিং সংক্রান্ত পূর্ববর্তী বিধিনিষেধের প্রসঙ্গও তুলে ধরেন বিপ্লব দেব। তিনি বলেন, অতীতে জঙ্গি কার্যকলাপের কারণে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরবর্তীতে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হলেও পরিবর্তন কার্যকর করতে কিছুটা সময় লেগেছিল। বর্তমানে সেই সমস্যা সমাধান হয়েছে বলেও জানান তিনি।

প্রযুক্তির উন্নয়ন প্রসঙ্গে বিপ্লব দেব জানান, ত্রিপুরায় বিএসএলের ৪জি পরিষেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। তবে রাজ্যে ৫জি পরিষেবা প্রত্যাশিত গতিতে এগোচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কেন ত্রিপুরায় ৫জি পরিষেবা এখনও পর্যাপ্ত গতি পাচ্ছে না, বৈঠকে সেই বিষয়টি জানতে চান বলেও জানান তিনি।

টিএসি বৈঠকের মাধ্যমে আগের বৈঠকে উত্থাপিত বিষয়গুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি কোন বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরা প্রয়োজন, তাও নির্ধারণ করা হবে বলে জানান পশ্চিম ত্রিপুরার সাংসদ।

Releated Posts

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

Leave a Reply

Scroll to Top