News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি
Image

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ তুলল ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-র ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলী। সোমবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভোটগ্রহণের দিন বেশ কয়েকটি ভিলেজে শাসক জোটের আশ্রিত দুষ্কৃতীরা সিপিআই(এম) সহ বাম দলগুলির প্রার্থী ও পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছে। পাশাপাশি শারীরিকভাবে নিগ্রহের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।

সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর বিবৃতিতে বলা হয়, মনোনয়নপত্র দাখিলের পর্ব থেকেই শাসক জোটের শরিক বিজেপি ও তিপ্রা মথার বিরুদ্ধে বিরোধী প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এর ফলে বহু আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করা হয়েছে বলে দাবি দলের। ওই আসনগুলি বাদ দিয়ে অন্যান্য আসনে ভোটারদের সাহসের সঙ্গে বামফ্রন্টের পক্ষে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দলের দাবি, বিভিন্ন বাধা ও প্রতিকূলতা উপেক্ষা করেও ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এজন্য নির্বাচকমণ্ডলীকে অভিনন্দন জানিয়েছে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলী।

একই সঙ্গে ভোটগ্রহণের সময় একাধিক গুরুতর অনিয়মের অভিযোগও সামনে আনা হয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, কয়েকটি এলাকায় শাসক জোটের আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের বাড়ি কিংবা রাস্তায় গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে। কোথাও কোথাও ভোটকেন্দ্রে ঢুকে ছাপ্পা ভোট দেওয়া এবং বুথ দখলের ঘটনাও ঘটেছে বলে দাবি করেছে সিপিআই(এম)।

এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর বক্তব্য, শাসক জোটের এই ধরনের কার্যকলাপের মধ্য দিয়ে তাদের জনবিচ্ছিন্নতার বিষয়টি প্রকাশ পাচ্ছে। সেই কারণেই ভিলেজ কমিটি নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

তবে সিপিআই(এম)-এর দাবি, সমস্ত বাধা-বিপত্তি অগ্রাহ্য করে ভোটাররা দৃঢ়তার সঙ্গে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন এবং শাসক জোটের এই প্রচেষ্টা সম্পূর্ণ সফল হতে দেননি।

ইতিমধ্যে যেসব ভোটকেন্দ্রে ছাপ্পা ভোট, বুথ দখলসহ অনিয়মের অভিযোগ উঠেছে, সেসব কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদকমণ্ডলী রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগগুলি খতিয়ে দেখে সংশ্লিষ্ট বুথগুলিতে পুনঃনির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়েছে।

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

উৎসবের মেজাজে বগাফা ব্লকের ১৪টি ভিলেজে ভোটগ্রহণ, বুথে বুথে দীর্ঘ লাইন

শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর: উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল ৭টা থেকেই বগাফা ব্লকের ১৪টি ভিলেজে শুরু হয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচনের…

ByByReshmi Debnath Sep 28, 2026

তেলিয়ামুড়ায় উৎসবের আবহে ভিলেজ কাউন্সিলের ভোট, সকাল থেকেই বুথে দীর্ঘ লাইন

তেলিয়ামুড়া, ২৮ সেপ্টেম্বর: প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার অবসান। সোমবার সকাল ৭টা থেকে টিটিএএডিসি এলাকার ভিলেজ কাউন্সিল নির্বাচনে…

ByByReshmi Debnath Sep 28, 2026

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

Leave a Reply

Scroll to Top