News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে সোনামুড়ায় কংগ্রেসের বিক্ষোভ
Image

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে সোনামুড়ায় কংগ্রেসের বিক্ষোভ

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষা এবং কথিত ‘ভোট চুরি’র প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার ও পদত্যাগের দাবিতে মঙ্গলবার সোনামুড়ায় বিক্ষোভ মিছিল করল সিপাহিজলা জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কংগ্রেসের কর্মী-সমর্থকরা অংশ নেন।

এদিন জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে ‘ভোট চোর, গদি চোর’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখোমুখি হন বিক্ষোভকারীরা।

কংগ্রেস কর্মী-সমর্থকরা পুলিশের পরপর তিনটি ব্যারিকেড ভেঙে মহকুমা শাসকের কার্যালয় চত্বরে প্রবেশের চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর সোনামুড়া নেতাজি চৌমুহনী এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ বেশ কয়েকজন কংগ্রেস কর্মী-সমর্থককে আটক করে। আটক ব্যক্তিদের সোনামুড়া টাউন হলে অস্থায়ী জেলে রাখা হয় বলে জানা গেছে।

কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য এনএসইউআই সভাপতি আমির হোসেন অভিযোগ করেন, দেশে গণতন্ত্রের পরিস্থিতি সংকটজনক। তাঁর দাবি, বিজেপি সরকার ও নির্বাচন কমিশন একসঙ্গে মানুষের ভোটাধিকার হরণ করছে, যা দেশের গণতন্ত্র ও সংবিধানের জন্য বিপজ্জনক। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কংগ্রেসের আন্দোলন চলবে বলেও তিনি জানান।

সিপাহিজলা জেলা কংগ্রেস সভাপতি রোশন আলী বলেন, এদিনের কর্মসূচিতে জেলা কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আগামী দিনে সোনামুড়ায় কংগ্রেস আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র রক্ষার আন্দোলন অব্যাহত থাকবে বলে দাবি করেন তিনি। তাঁর আরও বক্তব্য, এদিন কংগ্রেস কর্মীরা তিনটি পুলিশি ব্যারিকেড ভেঙেও আন্দোলন চালিয়ে যান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হাবিল মিয়া সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

Releated Posts

কাঠালিয়ায় প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণ

কাঠালিয়ার প্রতিনিধি, ২৯ সেপ্টেম্বর: দীর্ঘ কয়েক বছর পর সোনামুড়া মহকুমার কাঠালিয়া এলাকায় উন্নত মানের গ্রামীণ সড়ক নির্মাণের কাজ…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের ধুলোয় অতিষ্ঠ জনজীবন, উত্তর কমারনগরে পথ অবরোধ

তেলিয়ামুড়া, ২৯ সেপ্টেম্বর: খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের সম্প্রসারণ কাজে গাফিলতি এবং তীব্র ধুলোবালির প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন উত্তর…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগম নির্বাচন, প্রস্তুতি শুরু বিজেপির

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: সামনে আগরতলা পুর নিগমের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করল ভারতীয় জনতা পার্টি।…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাতের অন্ধকারে ৫ হাজার চারাগাছ কেটে নষ্ট, বিপুল ক্ষতির মুখে কৃষক

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: এক রাতের ব্যবধানে দুষ্কৃতকারীদের তাণ্ডবে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়লেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে সোনামুড়া…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

Leave a Reply

Scroll to Top