News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড় হাসপাতালে নেশা সামগ্রী সেবন করতে গিয়ে হাতে নাতে আটক দুই যুবক
Image

বিশালগড় হাসপাতালে নেশা সামগ্রী সেবন করতে গিয়ে হাতে নাতে আটক দুই যুবক

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি(হি.স.): হাসপাতালের শৌচালয়ে বসে নেশা সামগ্রী সেবন করার সময় বেসরকারি নিরাপত্তা রক্ষীরা দুই যুবককে আটক করেছেন। ঘটনায় বিশালগড় মহকুমা হাসাপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। পরবর্তী সময়ে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা নেশা সামগ্রী সহ দুই যুবককে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।

জনৈক চিকিৎসক জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ বিশালগড় মহকুমা হাসাপাতালে নেশা দ্রব্য ও সিরিঞ্জ নিয়ে হাসপাতালের শৌচালয়ের ভিতরে বসে নেশা করছিল দুই যুবক। হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের নজরে আসে বিষয়টি। সাথে সাথে ওই দুই যুবককে হাতেনাতে আটক করেন নিরাপত্তা রক্ষীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।

তিনি আরও জানিয়েছে, দুই যুবক আমতলীর লালসিংমুড়ার বাসিন্দা সুমিত দেববর্মা ও খিরোদ দেববর্মা। পুলিশ ধৃত দুই যুবককে আটক করে থানায় নিয়ে গেছে। 

Releated Posts

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

এডিসিতে বিজেপি ক্ষমতায় আসলে জনজাতি এলাকার চেহারা বদলে যাবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ হালাহালি-আশারামবাড়ি কেন্দ্রে নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন এডিসিতে বিজেপি ক্ষমতায়…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত৫২.৭৬ শতাংশ ভোট পড়েছে

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৫৩.৭৬ শতাংশ ভোট পড়েছে। ওই উপনির্বাচনে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top