News Flash

  • Home
  • প্রধান খবর
  • পবন খেরার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, কোর্টে ক্ষমা চাইলেন সিঙ্ঘভি
Image

পবন খেরার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট, কোর্টে ক্ষমা চাইলেন সিঙ্ঘভি

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : কংগ্রেস মুখপাত্র পবন খেরাকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে নাটকীয়ভাবে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ। তার কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আমরা আপনাকে সুরক্ষা দিচ্ছি। সুপ্রিম নির্দেশে আপাতত স্বস্তি মিলল খেরার।

এদিন সকালে একটি বিমানে বেশ কয়েকজন সদস্যকে তিনি ছত্তিশগড়ের রায়পুরে যাওয়ার জন্য ইন্ডিগোর একটি বিমানে ওঠেন। তখন তাঁকে জোর করে বিমান থেকে নামিয়ে আনা হয়। তারপরই উত্তরপ্রদেশ এবং অসমে দুটি এফআইআরের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশ। এর প্রতিবাদে প্রায় জনা ৫০ কংগ্রেস সদস্য টারম্যাকে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, ওই বিমান তাঁরা ছাড়তে দেবেন না।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানজনক মন্তব্য করায় বিজেপি কংগ্রেস মুখপাত্রের গ্রেফতারির দাবি জানায়। অসমের ডিমা হাঁসাও জেলার হাফলং থানায় এক বিজেপি নেতা পবন খেরার বিরুদ্ধে এফআইআর করেন। অভিযোগ, সাম্প্রতিক একটি সাংবাদিক বৈঠকে পবন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র দামোদরদাস মোদীর বদলে নরেন্দ্র গৌতমদাস বলে অভিহিত করেন। তা নিয়ে বিজেপি পবনের গ্রেফতারির দাবি তোলে।

প্রধান বিচারপতির এজলাসে পবনের হয়ে সওয়াল করতে নামেন কংগ্রেসের রাজ্যসভার সদস্য তথা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি পবনকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আর্জি জানান এবং আদালতে বলেন, ‘‘পবন মুখ ফসকে এ কথা বলে ফেলেছিলেন। তার জন্য ক্ষমাপ্রার্থনাও করেছেন।’’ এর পরেই পবনকে জামিন মঞ্জুর করে আদালত।

Releated Posts

বিজেপিকে হারাতে পারে একমাত্র সমাজবাদী পার্টি, দাবি সাংসদ অবধেশ প্রসাদের

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): ভারতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে ক্ষমতা থেকে দূরে রাখতে পারে একমাত্র সমাজবাদী পার্টি (এসপি)…

ByByNews Desk Oct 5, 2026

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top