News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাগাল্যান্ডে সভা করলেন মল্লিকার্জুন খাড়গে, কাল রাহুল যাবেন শিলং, ব্রাত্য শুধুই ত্রিপুরা
Image

নাগাল্যান্ডে সভা করলেন মল্লিকার্জুন খাড়গে, কাল রাহুল যাবেন শিলং, ব্রাত্য শুধুই ত্রিপুরা

আগরতলা, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরাকে কংগ্রেস কখনোই গুরুত্ব দেয়নি, নির্বাচনী প্রচারে হেভিওয়েট নেতৃত্বদের অংশগ্রহণ তা প্রমাণ করে দিয়েছে। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে কংগ্রেসের হেভিওয়েট কোন নেতার দেখা মিলেনি। অথচ, নাগাল্যান্ড এবং মেঘালয়ে প্রচারের রয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। আজ নাগাল্যান্ডে মল্লিকার্জুন খাড়গে জনসভায় অংশ নিয়েছেন। আগামীকাল মেঘালয়ের শিলং-এ রাহুল গান্ধী জনসভায় অংশ নেবেন।

অতীতে একাধিক বিধানসভা নির্বাচনে কংগ্রেস হাইকমান্ডের দ্বিচারিতা দেখেছেন ত্রিপুরাবাসী। তেইশের বিধানসভা নির্বাচনে বামেদের সাথে জোট বেঁধে বিজেপিকে হারাতে নেমেছে কংগ্রেস। অথচ, তারকা প্রচারকের দীর্ঘ তালিকা প্রকাশ করেও নির্বাচনের প্রচারে দুয়েক জন অতি সাধারণ মাপের নেতৃত্বের বক্তব্য শুনেছেন ত্রিপুরার মানুষ। ত্রিপুরায় তারকা প্রচারকের তালিকায় মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং প্রিয়াংকা গান্ধী ছিলেন। হয়তো, ব্যস্ততার কারণে ত্রিপুরা সফরে আসা তাঁদের পক্ষে সম্ভব হয়নি, বিদ্রুপের সুরে কংগ্রেসকে নিশানা করেছেন জনৈক কর্মী।

সমালোচকদের মতে, ত্রিপুরায় কংগ্রেসের ডুবন্ত নৌকায় উঠতে চাননি মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধী। তাই, তাঁরা নাগাল্যান্ড এবং মেঘালয়ে প্রচারে যেতে সময় পেলেও ত্রিপুরায় আসতে নারাজ ছিলেন। আজ মল্লিকার্জুন খাড়গে নাগাল্যান্ডে বিজেপিকে তুলোধুনা করেছেন এবং কংগ্রেসের জয়গান গেয়ে সকলকে মুগ্ধ করার চেষ্টায় মজেছিলেন। আগামীকাল সকাল ১১টায় শিলং-র মলকি ময়দানে রাহুল গান্ধী নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তাতে হতাশ কংগ্রেসের কর্মীদের আক্ষেপ, এজন্যই ত্রিপুরায় টানা ২৫ বছর বামেদের অত্যাচার সহ্য করতে হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top