News Flash

Image

গরু বোঝাই গাড়ি খাদে ,আহত দুইজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ গবাদি পশু বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়৷ ঘটনাটি ঘটে  মঙ্গলবার সকালে মুঙ্গিয়াকামী থানাধীন মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ণ আসাম-আগরতলা জাতীয় সড়কে৷ এই যান দুর্ঘটনায় আহত দুই জন৷ জানা যায়, একটি বুলেরো ট্রাক গরু বোঝাই করে আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে কুমারঘাট থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়ার সময় মুঙ্গিয়াকামী থানাধীন মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ণ এলাকায়  আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷  জাতীয় সড়কের পার্শবর্তী খাদে পড়ে যায় গাড়িটি৷  দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় গাড়িতে থাকা গাড়ির চালক ও সহ চালক৷ সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের৷ তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায়৷ আহত গাড়ির চালক ও সহ চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ বর্তমানে আহত জালাল মিয়া ও রাকেশ হোসেন-র চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top