News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু পাচার ও পকসো আইন নিয়ে করিমগঞ্জে প্রশিক্ষণ কার্যসূচি সহ সচেতনতা
Image

বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু পাচার ও পকসো আইন নিয়ে করিমগঞ্জে প্রশিক্ষণ কার্যসূচি সহ সচেতনতা

করিমগঞ্জ (অসম) ২০ ফেব্রুয়ারি (হি.স.) : বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশু পাচার ও পকসো আইন তথা শিশু সুরক্ষার অন্যান্য বিষয়বস্তু নিয়ে রবিবার করিমগঞ্জে এক প্রশিক্ষণ কার্যসূচি সহ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার চা বাগান এলাকার জনগণের মধ্যে শিশুদের সুরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সচেতনতা গড়ে তুলতে জেলার ২৩টি চা বাগানের কমিউনিটি লিডার, কমিউনিটি ভলান্টিয়ার এবং স্থানীয় ছাত্র সংগঠনের নেতাদেরকে নিয়ে করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা ইউনিটের ব্যবস্থাপনায় জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে রবিবার এই প্রশিক্ষণ কার্যসূচি সহ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে শিশু সুরক্ষার বিভিন্ন আইন ও ধারা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে উপস্থিত সবাইকে প্রশিক্ষণ দেন শিশু কল্যাণ কমিটির সদস্য তথা রিসোর্স পার্সন সত্যজিৎ দাস। এতে করিমগঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তথা ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইয়াম্মি প্রশিক্ষণে অংশগ্রহণ করা চা বাগান এলাকার কমিউনিটি ভলান্টিয়ার ও অন্যদের শিশু সুরক্ষার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে চা বাগান এলাকার জনগণ সহ অন্যান্যদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে শিশু সুরক্ষা আধিকারিক দেবযানি দাস শিশু সুরক্ষার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলি নিয়ে উপস্থিত সবাইকে অবগত করান। এদিনের এই প্রশিক্ষণ কার্যসূচি অনুষ্ঠিত করতে করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top