News Flash

Image

প্রয়াত গুজরাটের প্রাক্তন রাজ্যপাল ওপি কোহলি

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা তথা গুজরাটের প্রাক্তন রাজ্যপাল ওমপ্রকাশ কোহলি সোমবার ৮৭ বছর বয়সে মারা গেছেন। তার নাতনি কর্ণিকা কোহলি এ খবর জানিয়েছেন।

সোমবার তিনি জানান, তাঁর দাদু ওম প্রকাশ কোহলি মারা গেছেন। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নয়াদিল্লির নিগম বোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যের আগে তাঁর মরদেহ ময়ূর বিহারে তাঁর বাড়িতে শেষ দর্শনের জন্য রাখা হবে।
কোহলির মৃত্যুতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ওপি কোহলি, দীর্ঘ কর্মজীবনে তাঁর দক্ষতা এবং বৃত্তির জন্য অনেক সম্মান অর্জন করেছিলেন। তিনি গুজরাটের রাজ্যপাল ছিলেন। দিল্লিতে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতেও তিনি কার্যকর ভূমিকা রাখেন।

দিল্লির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ ডঃ হর্ষ বর্ধন বলেন, ভারতীয় রাজনীতির এক যুগের অবসান হয়েছে। তাঁর চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দিল্লিতে বিজেপির সারথি ছিলেন তিনি। একজন জাতীয়তাবাদী ও দূরদর্শী জননেতা হিসেবে দেশ তাকে চিরদিন মনে রাখবে।

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top