News Flash

  • Home
  • দেশ
  • সোনমার্গ ও রামবানে ভূমিধসে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি, সুরক্ষিত রয়েছেন বাসিন্দারা
Image

সোনমার্গ ও রামবানে ভূমিধসে ক্ষতিগ্রস্ত কয়েকটি বাড়ি, সুরক্ষিত রয়েছেন বাসিন্দারা

শ্রীনগর, ২০ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গে ভূমিধসের জেরে ভেঙে পড়ল কয়েকটি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি। রবিবার ঘটনাটি ঘটেছে গান্ডেরবাল জেলার সোনমার্গের গগনগীর এলাকার রেজিনে। ভূমিধসের জেরে গৃহহীন হয়ে পড়েছেন কয়েকটি পরিবারের সদস্যরা।

সোমবার সকালে গগনগীর এলাকার রেজিনে দেখা যায় চারিদিকে শুধুই ধ্বংসলীলা। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এসডিএম জাভিদ আহমেদ রাঠের জানিয়েছেন, ভূমিধসে কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাণহানি হয়নি। মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান রাতভর অব্যাহত ছিল এবং এখন আমরা ধ্বংসাবশেষ অপসারণের জন্য তা আবার শুরু করেছি। মানুষজনকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

আবার জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভূমিধসের জেরে ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেও কেউ হতাহত হননি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ১৩টি বাড়ি ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬টি বাড়ি পুরোপুরি ভেঙে গিয়েছে। আমাদের তাঁবু এবং কিছু বাসনপত্র দেওয়া হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করছি আমাদের কোথাও থাকার ব্যবস্থা করতে। আমরা এখন গৃহহীন।

Releated Posts

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top