News Flash

Image

নাশকতার আগুনে পুড়ল বিজেপির বুথ অফিস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ বিজেপির বুথ অফিসে দুষৃকতি কর্তৃক অগ্ণিসংযোগ৷ ঘটনা ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা পুকুইবাড়ি এলাকায় শনিবার রাতে৷
বিধানসভা নির্বাচন শেষ হতেই এখন ফলাফলের জন্য অপেক্ষা করছে শাসক বিরোধী উভয় শিবির৷ এরই মধ্যে শনিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা এলাকার মাইগঙ্গা পুকুইবাড়ি এলাকায় বিজেপি দলের একটি বুথ অফিসে আগুন লাগিয়ে দেয় দুষৃকতিকারীরা৷ পার্টি অফিসে আচমকাই আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষ করে এলাকাবাসী সহ বিজেপি দলের কর্মী সমর্থকেরা ছুটে গিয়ে প্রত্যক্ষ করতে পারে বুথ অফিসে দুষৃকতিকারীরা নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে অগ্ণি সংযোগ করে দিয়েছে৷ আগুন প্রত্যক্ষ করতে পেরে এলাকাবাসীরা চিৎকার চেঁচামেচি শুরু করে৷ মুহুর্তেই বিজেপি দলের কার্যকর্তারা ছুটে আসে বিজেপির ওই বুথ অফিসের সামনে৷ পরবর্তীতে এলাকাবাসী ও বিজেপি দলের কার্যকর্তাদে’’র প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷ সেই সঙ্গে  ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি-র নেতৃত্বে বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী ছুটে আসে ঘটনাস্থলে৷ বিজেপি দলের বুথ অফিসে এই অগ্ণিকাণ্ডের ঘটনার তদন্তে নামে৷ বিজেপি কর্মীদের অভিযোগ এই অগ্ণিকাণ্ডের পেছনে সি.পি.আই(এম) আশ্রিত দুষৃকতিকারীদের হাত থাকতে পারে৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top