News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট)সিবিআই তলব এড়াচ্ছেন সিসোদিয়া, বাড়তি সময় মঞ্জুরে নারাজ কেন্দ্রীয় সংস্থা
Image

(আপডেট)সিবিআই তলব এড়াচ্ছেন সিসোদিয়া, বাড়তি সময় মঞ্জুরে নারাজ কেন্দ্রীয় সংস্থা

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ঘনিষ্ঠ তথা উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে রবিবার তলব করেছিল সিবিআই। কিন্তু মণীশ বাড়তি সময় চেয়ে আবেদন করেছেন তদন্তকারী সংস্থার কাছে। সূত্রের খবর, বাড়তি সময়ের আবেদন সম্ভবত মঞ্জুর করছে না সিবিআই। ফলে রাজধানীতে নতুন করে মাথাচাড়া দিয়েছে সঙ্কট।

দিল্লিতে আবগারি দুর্নীতি নিয়ে আবার জিজ্ঞাসাবাদের জন্য সিসোদিয়াকে রবিবার তলব করেছে সিবিআই। শনিবার এ নিয়ে দিল্লির উপমু্খ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগের মতো এবারও তদন্তকারী সংস্থার সঙ্গে সব রকম সহযোগিতা করবেন তিনি। কিন্তু রবিবার সকালে বাড়তি সময় চেয়ে সিবিআইকে চিঠি দেন তিনি। জানা গিয়েছে, রবিবার সকাল পৌনে ৯টা নাগাদ সিবিআই দফতরে সিসৌদিয়ার চিঠি পৌঁছয়। তাতে তাঁকে আরও অন্তত এক সপ্তাহ সময় মঞ্জুর করার আবেদন জানানো হয়।
রবিবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিসোদিয়া বলেন, ‘‘ফেব্রুয়ারির শেষ নাগাদ যখন সিবিআই বলবে আমি তাদের অফিসে যাব। দিল্লির অর্থমন্ত্রী হিসাবে বাজেট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। তাই আমি দিন পিছনোর অনুরোধ করেছি। আমি সব সময় এ রকম কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সহযোগিতা করে এসেছি।’’

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top