News Flash

  • Home
  • দেশ
  • কলকাতায় এসএফআই নেতাকে আক্রমণের প্রতিবাদে বাঁকুড়ায় পথ অবরোধ
Image

কলকাতায় এসএফআই নেতাকে আক্রমণের প্রতিবাদে বাঁকুড়ায় পথ অবরোধ

বাঁকুড়া, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ও এসএসকেএম হাসপাতালে এসএফআই নেতাকে আক্রমণের প্রতিবাদে শনিবার বাঁকুড়ায় পথ অবরোধ হয়। এবার বাঁকুড়ায় পথে নামল এসএফআই।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে আন্দোলনরত এসএফআই কর্মীদের উপর আক্রমণ ও এসএসকেএমে চিকিৎসা করাতে গিয়ে ফের এসএফআই কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে এবার বাঁকুড়ায় পথে নামল এসএফআই। এই ঘটনার প্রতিবাদে শনিবার বাঁকুড়ার চার্চ মোড়ে প্রতিকী পথ অবরোধ করেন এসএফআই কর্মী সমর্থকরা।

দশ মিনিট বাঁকুড়ার মূল রাস্তার চার্চ মোড়ে এই অবরোধের জেরে সাময়িক ভাবে থমকে যায় যান চলাচল। আন্দোলনরত এসএফআই কর্মীদের অভিযোগ এই আক্রমণ সংগঠিত হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ও পুলিশের যৌথ উদ্যোগে। অবিলম্বে ওই ঘটনায় যুক্তদের গ্রেফতার করতে না পারলে সেক্ষেত্রে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে এসএফআই কর্মীরা। প্রসঙ্গত, তেইশের শুরুতে জানুয়ারির শেষের দিকে, কলকাতা মেডিক্যাল, যাদবপুরের পর এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়েছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অবস্থানে বসেছিল এসএফআই সদস্যরা। তাঁদের দাবি, ২০১৯-পর আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে নির্বাচনের দাবি জানায় প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন।

Releated Posts

দ্বিতীয় দফার ভোটের আগে ২৪ ঘণ্টায় ১,০৯৫ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪…

ByByNews Desk Apr 27, 2026

মহিলাদের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করেছে এনডিএ: তেজস্বী যাদবের অভিযোগ

পাটনা, ২৭ এপ্রিল (আইএএনএস): বিহারে শাসক এনডিএ জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র জাতীয় কর্মসমিতির…

ByByNews Desk Apr 27, 2026

‘মমতার কথা কেন শুনবেন?’— ‘ভাড়া করা সমর্থক’ অভিযোগ খারিজ অমিত শাহের

বেহালা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাড়া করা সমর্থক’ আনার অভিযোগকে সরাসরি খারিজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Apr 27, 2026

তেলেঙ্গানায় এমএলসি হিসেবে শপথ নিলেন আজহারউদ্দিন ও কোদন্দরাম

হায়দরাবাদ, ২৭ এপ্রিল (আইএএনএস): তেলেঙ্গানার সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন এবং অধ্যাপক এম. কোদন্দরাম রেড্ডি সোমবার রাজ্যের বিধান…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top