News Flash

Image

দুর্ঘটনায় আহত হয়েছে মহিলা কনস্টেবল

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : স্কুটি ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছে বিশালগড় মহিলা থানার মহিলা কনস্টেবল। ঘটনাটি শনিবার দুপুরে বিশালগড় ২ নম্বর গেইট সংলগ্ন এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড়ের দমকলবাহিনী। দমকলবাহিনীরা আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।

জনৈক প্রত্যক্ষদর্শী বলেন,বিশালগড় মহিলা থানার কনস্টেবল সুতপা সরকার থানার কর্তব্য সেরে টি আর ০১একে৫৮৪০ নম্বরের স্কুটি করে বাড়ি ফিরছিল। তখন বিশালগড় দু নম্বর গেইট সংলগ্ন এলাকায় গাড়ির সাথে দুর্ঘটনায় সংঘটিত হয়।তাতে মহিলা কস্টেবল মাটিতে ছিটকে পড়ে।ওই ঘটনায় গুরতর আহত হয়েছে তিনি ।স্থানীয়রা বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে।সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় দমকলবাহিনীকে।ঘটনাস্থলে ছুটে এসে আহতকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।ওই হাসপাতালের কত্যবরত চিকিৎসক সুতপা সরকারের অবস্থা আশঙ্কা জনক দেখে জি বি হাসপাতালে পাঠিয়েছেন।

Releated Posts

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top