News Flash

  • Home
  • প্রধান খবর
  • জলস্নপ্নের জল অধরা, ভোট বয়কটের হুঁশিয়ারি–লাউদোহায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ
Image

জলস্নপ্নের জল অধরা, ভোট বয়কটের হুঁশিয়ারি–লাউদোহায় পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ, বিক্ষোভ

দুর্গাপুর, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) জলস্বপ্নের অধরা জল। পাইপ আছে, কল আছে। পড়ে না জল। গরমের শুরুতেই পানীয়জলের কষ্ট তাবত খনি অঞ্চলে। আর তার প্রতিবাদে, পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ভোট বয়কটের কড়া হুঁশিয়ারি ক্ষুব্ধ গ্রামবাসীদের। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল লাউদোহার গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর গ্রামে। প্রশ্নের মুখে জলস্বপ্ন প্রকল্প। দ্রুত সমস্যার আশ্বাস স্থানীয় পঞ্চায়েতের।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর গ্রাম। প্রায় দু’শ পরিবারের বসবাস। গত কয়েকবছর ধরে জলকষ্টে নাকাল গোটা গ্রাম। কুয়ো থাকলেও গরমে জলস্তর নেমে যায়। ফলে চরম জলকষ্টে ভুগতে হয় গ্রামবাসীদের। ২০১৮ সালে এলাকায় পিএইচই র পাইপলাইনের মাধ্যমে জল আসা শুরু হয়। রাস্তার পাশে থাকা ট্যাপকলে জলের পরিষেবা পেতো।

সম্প্রতি “জল-স্বপ্ন” প্রকল্পে বাড়ি বাড়ি ট্যাপকলের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু সেসব কলে জল পড়া বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ। শ্রীকৃষ্ণপুর গ্রামের বাদ্যকর পাড়া, রুইদাস পাড়া, বাগদী পাড়ায় বাড়ী বাড়ী জল একেবারে পড়ে না বলে অভিযোগ। ফলে চরম দুর্ভোগে বাসিন্দারা। এদিন বিক্ষোভ কারী ঝুমা রুইদাস জানান,” গত একবছর ধরে জল সঙ্কট মেটাতে প্রশাসনের দরজায় ঘুরছি। পানীয় জলের জন্য পার্শ্ববর্তী গ্রামে জল আনতে হয়। বহু আবেদন করেও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এদিন অবরোধে সামিল। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীদিনে পঞ্চায়েত ভোট বয়কট করব।”
উল্লেখ্য গত একমাস ধরে অন্ডালের ধুবচুড়িয়া, দক্ষিনখন্ড, উখড়ার বেশ কিছু এলাকাসহ জলসঙ্কটে নাকাল বাসিন্দারা। প্রায়দিনই রাস্তা অবরোধ, কখন বিডিও অফিস, পঞ্চায়েত অফিস ঘেরাওয়ে সামিল নাকাল গ্রামবাসীরা। গত ২ ফেব্রুয়ারী বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,” রাজ্যে ১১ লক্ষ পরিবারে জলস্বপ্ন প্রকল্পের মধ্যমে বাড়ী বাড়ী পানীয় জল পৌঁছে যাবে। ইতিমধ্যে ৪ লক্ষ পরিবারে নলবাহিত পানীয় জল পৌঁছে গেছে।” জলস্বপ্নের ফিরিস্তি দিলেও, ওই প্রকল্পের জল অধরা গ্রামবাসীদের কাছে। আর তাই ওই প্রকল্পের রুপায়নে গলদ রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও বিজেপির অভিযোগ, “অনুমোদনের টাকার অঙ্ক থেকে শাসকদলের নেতাদের কাটমানি দিতে গিয়ে ফতুর হয়ে যায় বরাত পাওয়া সংস্থা। তাতে কাজ কিভাবে হবে?”

অভিযোগ উড়িয়ে পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান,” খনি অঞ্চলে ইসিএলের কয়লা উত্তোলনের জেরে ভুগর্ভস্ত জলের টান পড়ে। ফলে চরম জল সঙ্কটে পড়তে হয় খনি অঞ্চলবাসীকে। তবে জলস্বপ্ন প্রকল্পে নতুন করে পাইপ বসানোর কাজ চলছে। খুব শীঘ্রই জল সমস্যা মিটে যাবে।” পশ্চিম বর্ধমান জেলাশাসক অরুন প্রসাদ জানান,” বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পিএইচই দফতরকে দিয়ে দ্রুত সমাধান করা হবে।”

Releated Posts

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026

রাজস্থানের স্কুলের বেহাল দশা নিয়ে জবাবদিহি চায় সিজেপি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ খারিজ

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করল সিজেপি। সংগঠনের মুখপাত্র…

ByByNews Desk Aug 22, 2026

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026

ইন্ডিয়ান অয়েলের সরবরাহ চুক্তি মরিশাসকে জ্বালানির দামের ওঠানামা থেকে সুরক্ষা দেবে: সরকার

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) এবং মরিশাসের স্টেট ট্রেডিং কর্পোরেশন (এসটিসি)-এর মধ্যে পাঁচ বছরের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top