News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের
Image

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানাল কংগ্রেস। দলের মধ্যপ্রদেশ সভাপতি জিতু পাটওয়ারি মুখ্যমন্ত্রী মোহন যাদবকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন, চারটি গোষ্ঠী রাজ্যের প্রায় ৭০ শতাংশ মদ বাজার নিয়ন্ত্রণ করছে।

পাটওয়ারি ২০১২-১৩ থেকে ২০২৬-২৭ সাল পর্যন্ত রাজ্যের ৩৩টি জেলার গুরুত্বপূর্ণ মদ টেন্ডারের অডিট করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে টেন্ডারের সম্পূর্ণ বিডিং ও সংস্থা নির্বাচনের প্রক্রিয়া প্রকাশ্যে আনারও দাবি জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে পাটওয়ারি অভিযোগ করেন, কয়েকটি সংস্থা দীর্ঘদিন ধরে মদ ব্যবসায় নিজেদের প্রভাব বজায় রেখেছে এবং একাধিক জেলায় একই সংস্থাগুলি বারবার টেন্ডার পেয়েছে। তাঁর কথায়, এই তথ্য সত্য হলে বিষয়টিকে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখা যায় না। এতে গোটা টেন্ডার ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।

অনলাইন টেন্ডার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। তাঁর প্রশ্ন, ডিজিটাল বিডিং চালু হওয়ার পরও একই ধরনের প্রবণতা কীভাবে অব্যাহত থাকল। তিনি কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়ার পদক্ষেপ এবং ২০২২ সালে আগের টেন্ডার পদ্ধতিতে কথিত পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন।

পাটওয়ারি বলেন, একই ধরনের প্রবণতা যদি ফের দেখা দিয়ে থাকে, তাহলে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, সরকার কি হাজার হাজার কোটি টাকা রাজস্ব দেওয়া মদ ব্যবসার সঙ্গে যুক্ত কিছু ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে, নাকি রাজ্যের রাজস্ব ও জনস্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি দাবি করেন, সরকারকে বিভিন্ন জেলায় টেন্ডার পাওয়া সংস্থাগুলির নাম, কত বছর ধরে তারা চুক্তি পেয়েছে, অংশগ্রহণকারী সংস্থাগুলির দেওয়া দরপত্র, তাদের যোগ্যতা এবং চূড়ান্ত নির্বাচনের ভিত্তি প্রকাশ করতে হবে।

এছাড়াও কোনও সংস্থা বা গোষ্ঠী মদ বাজারে প্রতিযোগিতাকে প্রভাবিত করেছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন পাটওয়ারি। পাশাপাশি আগের বছরগুলিতে মদ টেন্ডারের মাধ্যমে রাজ্য যে প্রকৃত রাজস্ব পেয়েছে এবং আরও প্রতিযোগিতামূলক বিডিং হলে সম্ভাব্য রাজস্ব কত হতে পারত—তারও মূল্যায়ন চেয়েছেন তিনি।

পাটওয়ারি বলেন, টেন্ডার প্রক্রিয়া যদি সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্য হয়ে থাকে, তাহলে সরকার তথ্য ও নথি প্রকাশ্যে আনতে কোনও দ্বিধা করবে না।

—আইএএনএস

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিপুল ভোট, পার হল ৮০ শতাংশের গণ্ডি

কলকাতা, ৬ অক্টোবর(আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।…

ByBySandeep Biswas Oct 6, 2026

প্রধানমন্ত্রী মোদির ২৫ বছরের নেতৃত্বের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব, দেওয়া হল ‘স্ট্যান্ডিং ওভেশন’

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাহী পদে সরকারের প্রধান হিসেবে টানা ২৫ বছর নেতৃত্ব দেওয়ার মাইলফলককে…

ByByNews Desk Oct 6, 2026

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আহত ১১ ভারতীয়

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ওমান উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিস-এ হামলার তীব্র নিন্দা জানাল ভারত।…

ByByNews Desk Oct 6, 2026

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top