News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক
Image

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক

আগরতলা, ৬ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পশ্চিম থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার মুক্তধারায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা, অনুমতি, চাঁদা সংগ্রহ, মণ্ডপ নির্মাণ এবং যান চলাচল-সহ বিভিন্ন বিষয়ে পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশিকা জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি, সদর এসডিপিও, ট্রাফিক ডিএসপি-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বৈঠকে দুর্গাপুজো আয়োজনের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ অনুমতি নেওয়ার বিষয়ে পুজো কমিটিগুলিকে অবহিত করা হয়।

পশ্চিম থানার ওসি বলেন, পুজোর অনুমতির আবেদনপত্রের সঙ্গে বিদ্যুৎ দপ্তর, ফায়ার সার্ভিস, টেলিফোন এবং পুরসভা-সহ সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র সংযুক্ত করতে হবে। পাশাপাশি পুজো কমিটির সভাপতি, সম্পাদক এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের পূর্ণাঙ্গ বিবরণ আবেদনপত্রে উল্লেখ করতে হবে। যে জমি বা প্রতিষ্ঠানের জায়গায় পুজোর আয়োজন করা হবে, সেই জমির মালিক বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের লিখিত সম্মতিপত্রও আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

চাঁদা সংগ্রহের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়। চাঁদার রসিদে ক্রমিক নম্বর, মুদ্রণকারী প্রেসের বিবরণ এবং পুজো কমিটির সভাপতি ও সম্পাদকের নাম থাকতে হবে। রসিদে সভাপতি, সম্পাদক এবং চাঁদা সংগ্রহকারীর স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। চাঁদার পরিমাণ অঙ্কে ও কথায় উল্লেখ করতে হবে।

কোনও ধরনের জোরপূর্বক বা বলপ্রয়োগ করে চাঁদা আদায় করা যাবে না বলেও স্পষ্ট জানানো হয়। সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তায় চলাচলকারী যানবাহন বা যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যবসায়িক প্রতিষ্ঠান, বাজার, বেসরকারি প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র স্বেচ্ছার ভিত্তিতে চাঁদা সংগ্রহ করা যাবে।

বাড়ি, হাউজিং কমপ্লেক্স ও সরকারি কোয়ার্টার থেকে চাঁদা সংগ্রহের জন্য নির্দিষ্ট সময়সীমা মেনে চলার নির্দেশ দেওয়া হয়। সকাল ৭টা থেকে ৯টা এবং বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত বাড়ি থেকে চাঁদা সংগ্রহ করা যাবে। শুধুমাত্র পরিবারের প্রধানের কাছ থেকেই চাঁদা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদা সংগ্রহকারী দলের সদস্য সংখ্যা ন্যূনতম দুজন এবং সর্বোচ্চ দুজন রাখার কথাও জানানো হয়।

এছাড়াও মণ্ডপ নির্মাণের সময় বৈদ্যুতিক ও টেলিফোন লাইনের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। ঝড়-বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখে মণ্ডপ নির্মাণে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পিডব্লিউডি, বিদ্যুৎ দপ্তর-সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণের বিষয়েও পুজো কমিটিগুলিকে অবহিত করা হয়।

বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে সমস্ত নিয়ম ও নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো আয়োজনের আহ্বান জানানো হয়।

Releated Posts

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ অক্টোবর: গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হল অঙ্গন মিলন সভা। সভায় অঙ্গনওয়াড়ী…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজোর আগে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, বাড়ছে খরচ-শ্রমের চাপ

আগরতলা, ৬ অক্টোবর: বছরের পর বছর প্রতিমা তৈরি করেই সংসার চালিয়ে আসছেন দেবনাথ। প্রতিমা তৈরির আয়েই মেটান পরিবারের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার ১৫ পড়ুয়ার

আগরতলা, ৬ অক্টোবর: ‘নো ইয়োর ইন্ডিয়া’ জাতীয় সংহতি সফরের অংশ হিসেবে মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

জাঙ্গালিয়ায় গভীর রাতে বাড়িতে চুরি, দুটি মোবাইল ও ১১ হাজার টাকা নিয়ে চম্পট

বিশালগড়, ৬ অক্টোবর: বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির এক সদস্য…

ByByReshmi Debnath Oct 6, 2026

Leave a Reply

Scroll to Top