News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের
Image

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ অক্টোবর: গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হল অঙ্গন মিলন সভা। সভায় অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের ভূমিকা, শিশুদের পরিচর্যা এবং বাল্যবিবাহ রোধে সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, ১৭ গোলাঘাটি মণ্ডলের মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ, ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মৌসুমী দাস-সহ অন্যান্যরা।

বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা শুধু শিশুদের খাবার দেওয়া বা পড়াশোনার দেখভাল করেন না, তাঁরা একটি পরিবারের মতো শিশু এবং তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। কোনও শিশু অঙ্গনওয়াড়ী কেন্দ্রে না এলে তার খোঁজ নেওয়া, শিশুর স্বাস্থ্য সম্পর্কে নজর রাখা এবং পরিবারের কোনও সদস্য অসুস্থ হলে তার বিষয়েও খোঁজ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ তাঁরা করেন।

তিনি বলেন, ছোটবেলায় শিশুদের সঙ্গে কেমন ব্যবহার করা হয়েছে, তা অনেক সময় তাদের মনে দীর্ঘদিন থেকে যায়। তাই অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের শিশুদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ ও সুন্দর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাল্যবিবাহ প্রসঙ্গে প্রতিমা ভৌমিক বলেন, অনেক সময় শারীরিক গঠন দেখে অল্পবয়সী মেয়েদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। কিন্তু ১৮ বছরের আগে কোনও মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। এর ফলে তার ভবিষ্যৎ নষ্ট হওয়ার পাশাপাশি অল্প বয়সে মা হলে মা ও শিশুর স্বাস্থ্যেও নানা সমস্যা দেখা দিতে পারে। একইভাবে ছেলেদেরও ২১ বছরের আগে বিয়ে না দেওয়ার বিষয়ে পরিবারকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পাশাপাশি শিশুদের পড়াশোনা যাতে ঠিকভাবে হয়, সেদিকেও অভিভাবকদের নজর দেওয়ার পরামর্শ দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অঙ্গন মিলন মেলার মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের অন্নপ্রাশন এবং গর্ভবতী মায়েদের সাধভক্ষণ অনুষ্ঠানের আয়োজনের বিষয়টিও তুলে ধরেন তিনি।

প্রতিমা ভৌমিক বলেন, একটি পঞ্চায়েতের অন্তর্গত একাধিক অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মী ও সহায়িকারা একসঙ্গে পরিবারের মতো কাজ করলে শিশু ও মায়েদের আরও ভালোভাবে পরিষেবা দেওয়া সম্ভব। তাঁর বক্তব্যে উঠে আসে, শক্তিশালী মা ও সুস্থ পরিবারই শক্তিশালী সমাজ ও দেশের ভিত্তি।

Releated Posts

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক

আগরতলা, ৬ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পশ্চিম থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার মুক্তধারায় গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজোর আগে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, বাড়ছে খরচ-শ্রমের চাপ

আগরতলা, ৬ অক্টোবর: বছরের পর বছর প্রতিমা তৈরি করেই সংসার চালিয়ে আসছেন দেবনাথ। প্রতিমা তৈরির আয়েই মেটান পরিবারের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার ১৫ পড়ুয়ার

আগরতলা, ৬ অক্টোবর: ‘নো ইয়োর ইন্ডিয়া’ জাতীয় সংহতি সফরের অংশ হিসেবে মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

জাঙ্গালিয়ায় গভীর রাতে বাড়িতে চুরি, দুটি মোবাইল ও ১১ হাজার টাকা নিয়ে চম্পট

বিশালগড়, ৬ অক্টোবর: বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির এক সদস্য…

ByByReshmi Debnath Oct 6, 2026

চুরি হওয়া বাইক ও স্কুটি উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৬ অক্টোবর: জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া একটি বাইক এবং একটি টিভিএস এনটর্ক স্কুটি উদ্ধার করল…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

কৈলাসহরের দেবীপুরে মধ্যরাতে বসতঘরে আগুন, দুষ্কৃতীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ

কৈলাসহর, ৬ অক্টোবর: কৈলাসহরের গৌরনগর আরডি ব্লকের রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামে ফের নাশকতার অভিযোগ।…

ByByReshmi Debnath Oct 6, 2026

২৮ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর ও ভূমিপূজা মেয়র দীপক মজুমদারের

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে নতুন…

ByByReshmi Debnath Oct 6, 2026

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

Leave a Reply

Scroll to Top