News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার
Image

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল শেষ হয়েছে। ভোট গণনার ফলাফল অনুযায়ী তিপ্রামথা পার্টি জয়ী হয়েছে ৩৪২৮টি আসনে, ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে ৮৫৯টি আসনে, নির্দল প্রার্থীগণ জয়ী হয়েছে ১৭৩টি আসনে, সিপিআই (এম) জয়ী হয়েছে ৮৭টি আসনে, আইপিএফটি জয়ী হয়েছে ৩৩টি আসনে এবং ভারতীয় জাতীয় কংগ্রেস জয়ী হয়েছে ১৪টি আসনে।

ফলাফল অনুযায়ী তিপ্রামথা পার্টি ৪৫৭টি ভিলেজ কমিটিতে, ভারতীয় জনতা পার্টি ৯৪টি ভিলেজ কমিটিতে, সিপিআই (এম) ২টি ভিলেজ কমিটিতে, আইপিএফটি ২টি ভিলেজ কমিটিতে এবং নির্দল প্রার্থীগণ ৩১টি ভিলেজ কমিটিতে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনার ড. পি কে চক্রবর্তী একথা জানান।

নির্বাচন কমিশনার জানান, সারা রাজ্যে ৪৪টি ভোট গণনা স্থানে ৪৫টি ভোটগণনা হলে গতকাল ভিলেজ কমিটির ভোট গণনা অনুষ্ঠিত হয়। এডিসি এলাকার অন্তর্গত ৫ লক্ষ ৩৩ হাজার ৮০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাছাড়া ইডিভি ভোটার ছিলেন ৬৬২৮ জন। সব মিলিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫ লক্ষ ৪০ হাজার ৪৩৬ জন। ভোটদানের হার ছিল ৮১২৯ শতাংশ। কমিশনার জানান, তিপ্রামথা পার্টি ৪৬.৭৬ শতাংশ, ভারতীয় জনতা পার্টি ২৮ শতাংশ, সিপিআই (এম) ১২.৯০ শতাংশ, নির্দল প্রার্থীগণ ৭.৭৪ শতাংশ, আইপিএফটি ২.৭৪ শতাংশ এবং আইএনসি ১.৮৬ শতাংশ ভোট পেয়েছে। তিনি জানান, ৩টি আসনের জন্য কোন মনোনয়নপত্র জমা পড়েনি।

ভোট গণনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য রাজ্য নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার চক্রবর্তী, ভোটারগণ, জেলা নির্বাচন আধিকারিকগণ, সমস্ত রিটার্নিং অফিসারগণ, সেক্টর অফিসারগণ সহ ভোট গণনাকর্মী এবং নিরাপত্তার কাজে দায়িত্বে থাকা পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিক ও আরক্ষা কর্মীদের অভিনন্দন জানান। ভোটগ্রহণ এবং ভোট গণনায় সবধরণের সহযোগিতা করার জন্য সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও তিনি ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন উপস্থিত ছিলেন।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিম থানা এলাকায় ক্লাব সদস্যদের নিয়ে বৈঠক

আগরতলা, ৬ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পশ্চিম থানা এলাকার সমস্ত পুজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার মুক্তধারায় গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়, অঙ্গনওয়াড়ী কর্মীদের সচেতনতার বার্তা প্রতিমা ভৌমিকের

আগরতলা, ৬ অক্টোবর: গোলাঘাটি বিধানসভার কসবা গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার শিববাড়ি নাটমন্দিরে অনুষ্ঠিত হল অঙ্গন মিলন সভা। সভায় অঙ্গনওয়াড়ী…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

দুর্গাপুজোর আগে ব্যস্ত প্রতিমাশিল্পীরা, বাড়ছে খরচ-শ্রমের চাপ

আগরতলা, ৬ অক্টোবর: বছরের পর বছর প্রতিমা তৈরি করেই সংসার চালিয়ে আসছেন দেবনাথ। প্রতিমা তৈরির আয়েই মেটান পরিবারের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার ১৫ পড়ুয়ার

আগরতলা, ৬ অক্টোবর: ‘নো ইয়োর ইন্ডিয়া’ জাতীয় সংহতি সফরের অংশ হিসেবে মুম্বইয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল যীষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

জাঙ্গালিয়ায় গভীর রাতে বাড়িতে চুরি, দুটি মোবাইল ও ১১ হাজার টাকা নিয়ে চম্পট

বিশালগড়, ৬ অক্টোবর: বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় গভীর রাতে একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির এক সদস্য…

ByByReshmi Debnath Oct 6, 2026

নিউইয়র্কে ইউএনডিপি-এর শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক বিপ্লব কুমার দেবের

নিউইয়র্ক/ আগরতলা, ৬ অক্টোবর: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে ইউএনডিপি-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তথা জাতিসংঘের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

Leave a Reply

Scroll to Top