News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিউইয়র্কে ইউএনডিপি-এর শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক বিপ্লব কুমার দেবের
Image

নিউইয়র্কে ইউএনডিপি-এর শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক বিপ্লব কুমার দেবের

নিউইয়র্ক/ আগরতলা, ৬ অক্টোবর: জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে ইউএনডিপি-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক তথা জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজার সঙ্গে সাক্ষাৎ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সহকর্মী সাংসদদের সঙ্গে এই বৈঠকে ভারতের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে নিজের সামাজিক মাধ্যমে জানান তিনি।

বিপ্লব কুমার দেব জানান, বৈঠকে ভারতের ‘বিকশিত ভারত @২০৪৭’-এর রোডম্যাপ নিয়ে মতবিনিময় করা হয়। ভারতের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্য এবং দেশের ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক আলোচনায় উঠে আসে।

নিজের পোস্টে বিপ্লব কুমার দেব আরও উল্লেখ করেন, কান্নি উইগনারাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব এবং ‘সাবকা সাথ, সাবকা বিকাশ’-এর ভাবনার প্রশংসা করেছেন।

বিপ্লব কুমার দেবের এই সফর ও বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের উন্নয়ন পরিকল্পনা এবং ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্য নিয়ে মতবিনিময়ের বিষয়টি সামনে এসেছে।

Releated Posts

জনজাতি এলাকার স্কুলে শিক্ষক ঘাটতি নিয়ে উদ্বেগ হাইকোর্টের, পরিকাঠামোর ঘাটতিও দ্রুত পূরণের নির্দেশ

আগরতলা, ৬ অক্টোবর: জনজাতি এলাকার সরকারি বিদ্যালয়গুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ও ছাত্রছাত্রীদের ভর্তি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও পর্যাপ্ত শিক্ষকের…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচন কংগ্রেসের নতুন রাজনৈতিক পথচলার সূচনা: সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৬ অক্টোবর: দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় কংগ্রেস তুলনামূলকভাবে দুর্বল ছিল এবং বিভিন্ন সময়ে জোটসঙ্গী রাজনৈতিক দলগুলির উপর…

ByByTaniya Chakraborty Oct 6, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে পাহাড়ে মথার দাপট, বিপুল জয় এনডিএ – র

আগরতলা, ৫ অক্টোবর: পাহাড়ের রাজনীতিতে ফের নিজেদের শক্তির প্রমাণ দিল তিপ্রা মথা। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকার ভিলেজ…

ByByReshmi Debnath Oct 5, 2026

আগরতলায় পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

আগরতলা, ৫ অক্টোবর: আগরতলার হেরিটেজ পার্কে অভিযান চালিয়ে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ। পুলিশের সূত্রের দাবি,…

ByByReshmi Debnath Oct 5, 2026

Leave a Reply

Scroll to Top