News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
Image

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন মৃত শিশুর পরিবারের সদস্যরা। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল।

পরিবারের অভিযোগ, বাবা দ্বীপ্তনু রায় এবং মা অন্তরিমা ঘোষ আজ সকালে অসুস্থতার কারণে শিশুটিকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত এক স্পেশাল স্টাফ শিশুটিকে একটি ইনজেকশন দেওয়ার পরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয় বলে পরিবারের দাবি। ঘটনার পর হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃত শিশুর পরিবার। তাঁদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি এবং পরিষেবার ত্রুটির কারণেই তাঁদের সন্তানকে হারাতে হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top