News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন
Image

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা ব্যাটারি চালিত ই-রিক্সা শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য কমিটি। সিআইটিইউ অনুমোদিত সংগঠন দুটির অভিযোগ, ছোট যান চলাচলের ক্ষেত্রে পরিবহন দপ্তর একের পর এক সার্কুলার জারি করে শ্রমিকদের উপর আর্থিক চাপ ও হয়রানি বাড়িয়ে চলেছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, কখনও গাড়িতে মিটার লাগানো, আবার কখনও গাড়ির রং গোলাপি করার মতো বিভিন্ন নির্দেশের মাধ্যমে শ্রমিকদের উপর আর্থিক বোঝা চাপানো হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনার নামে শ্রমিকদের উপর যে ধরনের হয়রানি চলছে, তাতে চালকদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও সমস্যায় পড়ছেন বলে দাবি সংগঠনগুলির।

বিবৃতিতে আরও বলা হয়, বহু গরিব শ্রমিক ঋণ নিয়ে অটো বা ই-রিক্সা কিনেছেন। বর্তমানে গাড়ির কিস্তি পরিশোধের পাশাপাশি পরিবারের ভরণপোষণ চালানোও তাঁদের কাছে কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে ধরপাকড় ও নানা বিধিনিষেধ চালু হলে তাঁদের জীবিকা আরও অনিশ্চিত হয়ে পড়বে।

সংগঠন দুটির অভিযোগ, আগরতলা শহরের বাস পরিষেবা ব্যবস্থা কার্যত দুর্বল হয়ে পড়ায় অটো, ই-অটো ও ই-রিক্সাই বর্তমানে সাধারণ মানুষের অন্যতম প্রধান যাতায়াতের মাধ্যম। এই যানগুলির উপর ধরপাকড় চললে শহর ও শহরতলির ছাত্রছাত্রী, রোগী এবং প্রবীণ নাগরিকদেরও সমস্যায় পড়তে হবে।

একইসঙ্গে শহরের ফুটপাত দখলমুক্ত করা এবং বেহাল রাস্তাঘাট সংস্কারের ক্ষেত্রেও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সংগঠন দুটি। তাদের অভিযোগ, এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়ে ক্ষুদ্র পরিবহন শ্রমিকদেরই নিশানা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে অবিলম্বে অটো, ই-অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠন দুটি। পাশাপাশি দল-মতের ঊর্ধ্বে উঠে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ছোট যান চলাচলের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নেরও দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজ্যে এমনিতেই কাজ ও খাদ্যের সংকট রয়েছে। শ্রমিকদের বিকল্প রুটি-রুজির ব্যবস্থা না করে তাঁদের জীবিকার পথ বন্ধ করে দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সংবেদনশীল এই ইস্যুতে রাজ্য সরকার অবিলম্বে ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংগঠন দুটি।সংগঠন দুটির পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন তাপস গুপ্ত ও সহদেব সাহা।

Releated Posts

অতিরিক্ত বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: কল্যাণপুরে বিজেপির ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২২ আগস্ট: অতিরিক্ত বিদ্যুৎ মাসুলের বোঝা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের পক্ষ থেকে ১০০…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026

চুরি যাওয়া একটি বাইক সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ২২আগস্ট : চুরি যাওয়া একটি বাইক ও একটি বাইসাইকেল সহ একজন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

Leave a Reply

Scroll to Top